শিরোনাম
বিশেষ প্রতিনিধি : | ০২:২১ পিএম, ২০২৫-১২-১৯
লাভ বাংলাদেশ পার্টি এবং বাংলাদেশ এডিটরস ফোরাম এর চেয়ারম্যান এবং সিনিয়র সাংবাদিক দৈনিক আমাদের বাংলা, আমাদের চট্টগ্রাম, আমাদের কক্সবাজার, দি ডেইলি টুরিস্ট এর সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী সময়ের সাহসী বীর জনাব শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরিফ ওসমান হাদী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার পর দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। দুঃখজনকভাবে গতকাল দিবাগত রাত বাংলাদেশ সময় রাত ৯টায় তিনি সিঙ্গাপুরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ছিলেন একজন সাহসী, আপসহীন ও দেশপ্রেমিক কণ্ঠস্বর। ন্যায় ও সত্যের পক্ষে তার অবস্থান তাকে আমাদের কাছে এক বীর সন্তানে পরিণত করেছে। আমরা হারালাম একজন সংগ্রামী নেতা, আর দেশ হারাল একজন অকুতোভয় সৈনিককে।
আমরা মহান আল্লাহর দরবারে তার রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন—আমিন।
তিনি একজন সচেতন নাগরিক হিসেবে, শুধু ব্যক্তিগতভাবে নয়—সমগ্র বাংলাদেশিদের পক্ষ থেকে আকুল আবেদন জানান যে, জনাব হাদীকে যেন রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ হিসেবে দাফনের ব্যবস্থা করা হয়। এতে করে জাতি তার ত্যাগ ও অবদানকে যথাযথ সম্মান জানাতে পারবে।
আল্লাহ আমাদের এই শোক সইবার শক্তি দিন
আমিন
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited