বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দূর্নীতির মাধ্যমে নামজারি খতিয়ান প্রদান করে হয়রানির অভিযোগ লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার ও তহশিলদারের বিরুদ্ধে

ষ্টাফ রিপোর্টার :    |    ০১:০১ পিএম, ২০২৪-১২-৩০

দূর্নীতির মাধ্যমে নামজারি খতিয়ান প্রদান করে হয়রানির অভিযোগ লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার ও তহশিলদারের বিরুদ্ধে

দূর্নীতির মাধ্যমে বিদ্যুৎগতিতে নামজারি খতিয়ান প্রদান, উচ্চ আদালতের রায়-ডিক্রির অবমাননা, ক্ষমতার অপব্যবহার, সময় ক্ষেপনসহ সাধারন জনগনকে হয়রানির অভিযোগে, লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সাইফুল ইসলামের দূর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, কুমিল্লা বরাবর গতকাল অভিযোগ করেছেন, লাকসাম পৌরসভার উত্তরকুল গ্রামের মৃত জহিরুল হকের পুত্র মোরশেদ আলম রাসেল।
লিখিত অভিযোগে মোরশেদ আলম রাসেল জানান, আমার পিতা জহিরুল হক বিগত ১৬/০৬/২০০০ ইং তারিখের ১০৯১৮ নং রেজিস্ট্রিকৃত দলিলে তাহার পিতা নুরুল হক হইতে ২৯৫ নং উত্তরকুল মৌজার বি.এস চুড়ান্ত ২২২ নং খতিয়ানের ৫১২ নং দাগের ৮ শতকসহ মোট ৯০ শতক জমির মালিক হয়ে ভোগদখল করে বিগত ২১/১২/২০০৩ তারিখে ২০৯০১ নং দলিলে অহিদুর রহমান ও মহরম আলীর নিকট ৫১২ দাগের ৬ শতক জমি বিক্রি করেন। বাকি ২ শতক আমার পিতা কাহারো নিকট বিক্রি করেননি। আমার পিতার মৃত্যুর পর আমরা উত্তরাধিকার সূত্রে উক্ত জমি মালিক ও ভোগদখল করিয়া আসতেছি। কিন্তু রহস্যজনক ভাবে আমাদেরকে কোন প্রকার নোটিশ প্রদান না করেই অবৈধ ভাবে অর্থিক দুর্নীতির মাধ্যমে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সাইফুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সিফাতুন নাহার ১২৩৩০/২৩-২৪ নং নামজারি মোকদ্দমার মাধ্যমে উক্ত ২ শতক জমি মোসাঃ পারুল আক্তারের নামে ৮৬৮ নং নামজারি খতিয়ান প্রদান করেন। উক্ত পারুল আক্তার গংদের দায়ের করা একাধিক দেওয়ানী মোকদ্দমা খারিজ হলেও লাকসাম ভূমি অফিসের অসাধু উপরোক্ত কর্মকর্তাদেরকে অবৈধ উৎকোচ প্রদানের মাধ্যমে উক্ত নামজারি খতিয়ান সৃজন করে। যেখানে কুমিল্লার বিজ্ঞ জজ আদালতে আমাদের বিরুদ্ধে দায়ের করা দেওয়ানী ৭০/২০০৪ নং মোকদ্দমা ও সর্বশেষ উক্ত পারুল আক্তার গংদের করা ২৬৪/২০২১ নং মোকদ্দমা গত ২৯/০১/২০২৩ ইং তারিখ দোতরফাসুত্রে খারিজ হয়। তারপরে কৌশলে দূর্নীতি মাধ্যমে গত ২৮/০৫/২০২৪ ইং তারিখে উক্ত জমি নামজারির আবেদন করে মাত্র ৮ কার্যদিবসের মধ্যে ০৯/০৬/২০২৪ তারিখে অবৈধ ভাবে ৮৬৮ নং নামজারি খতিয়ান সৃজন করে যা বিদ্যুৎগতি! এবং অবৈধ লেনদেনের প্রভাব। তাহা জানতে পেরে আমি এসিল্যান্ড লাকসাম বরাবর উক্ত নামজারি খতিয়ান বাতিলের জন্য গত ০৩ জুলাই ২০২৪ ইং তারিখে লিখিত আবেদন করি। কিন্তু তিনি ব্যবস্থা নিতে সময়ক্ষেপন করেন। শুনানিতে আমাদের সাথে সরকারি কর্মকর্তা হিসেবে আচরন করেনি। আমি এসিল্যান্ডকে সর্বশেষ ২৬৪/২০২১ নং দেওয়ানী মোকদ্দমায় রায়ের কপি দাখিল করে উক্ত নামজারি খতিয়ান বাতিলের আবেদন করলেও এসিল্যান্ড অবৈধভাবে আর্থিক লাভবান হয়ে রহস্যজনক কারনে আমাদেরকে হয়রানি করতে উচ্চ আদালতের রায়-ডিক্রিকে উপেক্ষা করে আপীল চলমান উল্লেখ করে প্রায় ৫ মাস পর গত ১৮/১১/২০২৪ ইং তারিখে বির্তকিত ৮৬৮ নং নামজারি খতিয়ান বাতিল না করে বহাল রাখেন, আবার উক্ত খতিয়ানের খাজনা আদায় ও নামজারি স্থগিত করেন। যা উচ্চ আদালতকে অবমাননার সামিল। সরকারি কর্মকর্তা হিসাবে ক্ষমতার অপব্যবহারের ফলে স্থানীয় সরকারের সুনাম ক্ষুন্ন করছেন। এসিল্যান্ড সিফাতুন নাহার ও তহশিলদার সাইফুল ইসলামের দূর্নীতির কারনে আমি ও আমাদের অসহায় পরিবার ক্ষতিগ্রস্থ্য ও হয়রানির স্বিকার হয়েছি উল্লেখ করে, লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সাইফুল ইসলামের দ্বারা জনসাধারণকে হয়রানি মুলক কর্মকা- প্রতিরোধ করতে ও তাদের দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেছেন ভুক্তভোগী মোরশেদ আলম রাসেল।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর