শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:০৪ পিএম, ২০২৩-০২-১৬
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রমে শ্রেণি কক্ষে ৫দিন পাঠদান করা হবে। শিক্ষামন্ত্রী চাঁদপুর সার্কিট হাউজে আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান কয়দিন বন্ধ থাকবে তা একটি নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। গতবছর আমাদের শিক্ষাক্রমে ৬ দিন শ্রেণি কক্ষে পাঠদান করা হয়েছে। যখন বিদ্যুৎ সঙ্কট ছিলো তখন আমরা ৫ দিন পাঠদান করেছি। নতুন শিক্ষাক্রমেও ৫ দিন শ্রেণি কক্ষে পাঠদান করা হবে।
শিক্ষক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, কারিগরি বিভাগে পূর্ববর্তী ১০ বছর কোন শিক্ষক নিয়োগ হয়নি। গত ৪ বছরে অনেক শিক্ষক নিয়োগ হয়েছে। এদিকে, সবসময়ই কোন না কোন শিক্ষক অবসরে যাচ্ছেন। কাজেই কিছু কিছু পদ শূন্য হচ্ছে। সে অনুযায়ী আমরা শিক্ষক নিয়োগ করি। এ নিয়োগ প্রক্রিয়া খুব সহজ নয়। এ মুহূর্তে আমাদের কোন শিক্ষক সঙ্কট নেই। কোথাও পদ শূন্য থাকলে তা পূরণ হয়ে যাচ্ছে। অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল এবং সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited