বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাবে কারা

স্পোর্টস ডেস্ক :    |    ০২:৩৯ পিএম, ২০২৬-০৬-১০

বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাবে কারা

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ বাংলাদেশে সম্প্রচারের জন্য প্রায় ৪৭ কোটি টাকায় স্বত্ব কিনেছে সরকার। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পাশাপাশি বেসরকারি দুটি টেলিভিশন চ্যানেল এবং তিনটি মোবাইল ফোন অপারেটর দেশের দর্শকদের জন্য বিশ্বকাপের খেলা সম্প্রচার করবে।
একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বড় ডিজিটাল পর্দায় খেলা দেখানোরও পরিকল্পনা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলেও দেশের মানুষের মধ্যে ফুটবল নিয়ে ব্যাপক আগ্রহ ও আবেগ রয়েছে।
ছোটবেলা থেকেই এ দেশের মানুষ ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইতালি ও স্পেনের মতো দলগুলোর খেলা দেখে বড় হয়েছে। ফলে বিশ্বকাপ বাংলাদেশের মানুষের কাছে শুধু একটি ক্রীড়া আসর নয়, বরং উৎসব ও আবেগেরও অংশ।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন, কীভাবে গত বিশ্বকাপে প্রায় ১০০ কোটি টাকা ব্যয় হলেও এবার প্রায় ৪৭ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কেনা সম্ভব হয়েছে। পাশাপাশি বিজ্ঞাপন ও অন্যান্য স্বত্ব বিক্রির মাধ্যমে এ ব্যয়ের একটি বড় অংশ সমন্বয়ের সুযোগও তৈরি হয়েছে।
ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে স্বচ্ছতা বজায় রেখে দেশের মানুষের জন্য সর্বোত্তম ব্যবস্থা নিশ্চিত করা। সেই লক্ষ্য থেকেই বিশ্বকাপ সম্প্রচারের বিষয়টি সফলভাবে সম্পন্ন হয়েছে।
দেশের মানুষ যাতে শুধু টেলিভিশনে নয়, বরং একসঙ্গে বড় পর্দায় খেলা উপভোগ করতে পারে, সে জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডিজিটাল বিলবোর্ড ও বড় স্ক্রিনে ম্যাচ প্রদর্শনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বিশ্বকাপ সম্প্রচারসংক্রান্ত পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে। বিষয়টি জনগণের সামনে তুলে ধরতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি দেশের স্বার্থে ভবিষ্যতেও সরকার ও গণমাধ্যম একসঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেন।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর