শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৬:৩৮ পিএম, ২০২৬-০৬-১৬
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
সোমবার (১৫ জুন) বিকেল ৩টার দিকে ক্রিকেটার, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের বহনকারী দলটি চট্টগ্রামে পৌঁছায়।
এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অস্ট্রেলিয়া দলের সদস্যদের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নগরীর টিম হোটেল রেডিসন ব্লু বে ভিউতে নিয়ে যাওয়া হয়। দলের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর ও হোটেল এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারতে হয়েছে অজিদের। ওয়ানডে সিরিজের হতাশা পেছনে ফেলে এবার টি-টোয়েন্টি ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে সফরকারীরা।
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ান স্কোয়ার্ড: মিচেল মার্শ, জশ ইংলিস, মারনাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, ম্যাট রেনশ, কুপার কনলি, অলিভার পিক, অ্যারন হার্ডি, লিয়াম স্কট, জশ ইংলিস ও অ্যালেক্স ক্যারি, অ্যাডাম জাম্পা, টড মার্ফি, ম্যাট কুনেমান, জেভিয়ার বার্টলেট, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, নিখিল চৌধুরী।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited