শিরোনাম
মো. আনিসুজ্জামান, খুলনা : | ০৫:১২ পিএম, ২০২১-০৫-০৫
করোনা, আম্পান ও দাবদাহের মতো দূর্যোগ উপেক্ষা করে খুলনার নতুনবাজারে ডিপোগুলোতে এ মওসুমের প্রথম চিংড়ি আসতে শুরু করেছে। ডিপো মালিকরা আশংকা করছেন আন্তর্জাতিক বাজারের চেয়ে স্থানীয় বাজারে চিংড়ির দাম বেশি। এছাড়া হিমায়িত কোম্পানিগুলো নগদ টাকায় চিংড়ি কিনছে না। গেলো বারের তুলনায় এবারে চিংড়ির দাম বেশি। রফতানি উন্নয়ন ব্যুরো সূত্র জানায়, খুলনাঞ্চল থেকে গত মওসুমের শেষ দু’মাসের মধ্যে ডিসেম্বরে তিন লাখ ৫৭ হাজার ১ শ’ ৬৭ ডলার এবং ৬ লাখ ৬৫ হাজার ইউরো এবং এ বছরের জানুয়ারি মাসে ১০ লাখ ৬৬ হাজার মূল্যের হিমায়িত চিংড়ি বিদেশে রফতানি হয়। যেসব দেশে চিংড়ি রফতানি হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে বেলজিয়াম, নেদারল্যান্ড, পতুর্গাল, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, জামার্নি,ইটালি, ডেনমার্ক, রোমানিয়া, জাপান প্রভৃতি।
গত বছরের ২০ মে দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে আম্পান নামক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বয়ে যায়, ঘেরের চিংড়ি ভেসে যায়। কয়রা, মোংলা, শ্যামনগর ও আশাশুনির শ’-শ’ চিংড়ি চাষি ক্ষতিগ্রস্থ হয়। এছাড়া করোনার কারণে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে চিংড়ি আমদানি বন্ধ রয়েছে। ঘেরে স্বল্প সময়ের মধ্যে বাগদা চিংড়ি রফতানিযোগ্য হয়েছে। ফলে এপিল থেকেই অমাবশ্যা ও পূর্ণিমার গোনে বাগদা নতুনবাজার ডিপোতে আসছে। ব্যবসায়ীদের সুত্র বলেছে, আট পিসে এক পাউন্ড সাইজের বাগদা ৮শ’ টাকা, ১৮ পিসে এক পাউন্ড ৬শ’ এবং ২৪ টি তে এক পাউন্ড সাইজ ৫শ’ টাকা দরে বিকিকিনি হচ্ছে। গত মওসুমে ছিল যথাক্রমে ৭শ’, ৫শ’ ৫০ ও ৪শ’৫০ টাকা। গত মওসুমের চেয়ে প্রতি কেজিতে বেড়েছে ৫০ টাকা। ডুমুরিয়ার খর্ণিয়ার চিংড়ি চাষী মো. মিন্টু বলেন, মওসুমের শুরুতেই পোনার সংকট ছিল। অধিক মূল্য দিয়ে নদী থেকে উৎপাদিত পোনা ঘেরে ছাড়তে হয়। তাতে উৎপাদন খরচ বাড়ে। নতুনবাজার ডিপোতে চিংড়ি এনে নগদ অর্থ পাওয়া যাচ্ছে না। রূপসা বাজারের মাছের আড়ত আকন ফিসের প্রোপাইটার আব্দুল মজিদ বলেন, মওসুম শুরু হলেও ঘের থেকে যে পরিমাণ মাছ আসার কথা ছিল সে পরিমাণ আসছে না। তাই স্বাভাবিক ভাবেই মাছের একটু দাম বেশি। তবে বৃষ্টি শুরু হলে পরিবেশ স্বাভাবিক এবং উৎপাদন বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদী।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited