শিরোনাম
কক্সবাজার, প্রতিনিধি : | ১২:৩৮ পিএম, ২০২২-০৮-২৬
কক্সবাজারে ২০টি স্বর্ণের বারসহ কবির আহম্মদ (৩০) নামে এক যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-৩৪) সদস্যরা।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) কক্সবাজার ব্যাটালিয়নের (বিজিবি-৩৪) অধিনায়ক কর্নেল মো. মেহেদি হোসাইন কবির স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক যুবক বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার বালুখালীর তুমব্র পশ্চিমকুল এলাকার জাফর আহমদের ছেলে।
এতে বলা হয়, বুধবার ঘুমধুম বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কিছু চোরাকারবারি বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে বিওপির একটি আভিযানিক টহলদল উখিয়া উপজেলার ৫ নম্বর পালংখালী ইউপির কাস্টম মোড়ে ফাঁদ পেতে থাকে।
একপর্যায়ে বিকেল সাড়ে ৩টায় একজন ব্যক্তিকে সীমান্ত থেকে কুতুপালংয়ের দিকে আসতে দেখে সন্দেহজনক হিসেবে আটক করা হয়। এরপর তাকে তল্লাশি করে কোমরে লুঙ্গির ভাঁজে কৌশলে লুকায়িত ২০টি স্বর্ণের বার জব্দ করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের বারের মূল্য দুই কোটি ২৭ লাখ ৮১ হাজার ৬৮৭ টাকা এবং ওজন ৩,৩২১.৫৭ গ্রাম। আর আটক ব্যক্তির নাম কবির আহম্মদ।
এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited