বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জামায়াত আমিরের সঙ্গে চীনা প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক    |    ০২:২৪ পিএম, ২০২৫-০৯-২৫

জামায়াত আমিরের সঙ্গে চীনা প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে চায়না ফরেন অ্যাফেয়ার্স ইনস্টিটিউটের সহসভাপতি মি. ঝো পিংজিয়ান সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, বাংলাদেশ-চীন ঘনিষ্ঠ ও প্রতিবেশী সুলভ সম্পর্ক গড়ে তুলতে চায়। আলোচনা হয়েছে কীভাবে এ সম্পর্ককে আরও গভীর করা যায়।
অধ্যাপক পরওয়ার জানান, সাক্ষাৎকালে জামায়াত আমির বিগত সরকারের জুলুম-নির্যাতনের চিত্র তুলে ধরেন। অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও আওয়ামী লীগের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। সেই ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে জামায়াত আমির দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, জামায়াত দেশ শাসনের সুযোগ পেলে শাসক নয়, সেবক হিসেবে কাজ করবে। গ্লোবাল নিরাপত্তা নিশ্চিতে চীন যেভাবে কাজ করছে, সে বিষয়েও আলোচনা হয়েছে।
এ সময় আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা হয়। জামায়াত নির্বাচনমুখী দল, তাই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।
চীনের সহসভাপতি ঝো পিংজিয়ান বলেন, চায়না-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও জোরদার ও গভীর করতে কাজ অব্যাহত রয়েছে। ভবিষ্যতে এ সম্পর্ক আরও উন্নত হবে বলে আমরা আশা করি।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর