বাংলাদেশ   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

২০২৫ সালে বিজিবির অভিযানে ১৯০৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৪১ পিএম, ২০২৬-০১-২৭

২০২৫ সালে বিজিবির অভিযানে ১৯০৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১ হাজার ৯০৮ কোটি ২৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত বছর জব্দ করা চোরাচালান পণ্যের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণ, রৌপ্য, পোশাক, কসমেটিক্স, খাদ্যপণ্য, যানবাহন, অস্ত্র ও মাদকদ্রব্য রয়েছে। জব্দ করা চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে– ৬০ কেজি ৫৫৬ গ্রাম স্বর্ণ, ১৬৮ কেজি ২৪১ গ্রাম রৌপ্য, ১,৭১,১৯০টি শাড়ি, ১,২৬,৭৭৯টি থ্রিপিস/শার্ট পিস/চাদর/কম্বল, ১,৩৩,৩৩৮টি তৈরি পোশাক, ১,০৫,৩৭১ মিটার থান কাপড়, ৬৮,৭৬,৬১১টি কসমেটিক্স সামগ্রী, ৯৮,৭০৬টি ইমিটেশন গহনা, ২,০৭,৪৬,১৪৪ আতশবাজি, ১১,৬৫,৪৮৯ কেজি চিনি, ৩৭,৬১৮.৫ কেজি চা পাতা, ৩,০৫,৪৩৮ কেজি পেঁয়াজ, ৭০,২৯৩ কেজি রসুন, ২,৩৫,৮৪৩ কেজি জিরা, ১,৪০,২৭৪ ঘনফুট কাঠ, ১৯,৩০০ ঘনফুট পাথর, ৪,৫৫,৭৫২ কেজি কয়লা, ১৩টি কষ্টি পাথরের মূর্তি, ১,০২,৯১২ কেজি সার, ৩৪,৫৩১ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৪,২০১ লিটার ডিজেল/পেট্রোল/অকটেন, ৯,০১৩টি মোবাইল, ১,২৩,২৪৭টি মোবাইল ডিসপ্লে, ৪,৭৭,৬৯৪ পিস চশমা, ৩৩,৪৬,৮৪৮ পিস চকলেট, ১২,২৯৪টি গরু/মহিষ এবং ১,৭০৮টি বিভিন্ন প্রকার যানবাহন। একই সময়ে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে– ৬৪টি পিস্তল, ২টি এসএমজি, ১৯টি হ্যান্ড গ্রেনেড, ১০টি রাইফেল, ৩টি রিভলভার, ৫৬টি বিভিন্ন প্রকার গান, ১,৫০৯টি গোলাবারুদ, ৫৭টি ম্যাগাজিন, ৮টি মর্টার শেল, ৭৩,১০০টি সীসার গুলি, ২০.০৫ কেজি গান পাউডার, ৪টি মাইন, ৭৯টি হাত বোমা, ৪০টি পেট্রাল বোম, ১৭৮টি ককটেল এবং ২৫টি অন্যান্য অস্ত্র। এ ছাড়া গত বছর বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময়ে ১,৪৭,১৪,২৯৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ কেজি ৪০৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১,৩৩,৩৯৬ বোতল ফেনসিডিল, ১,৩০,৫৪৬ বোতল বিদেশি মদ, ২,৬৭৩ লিটার ৭৫ গ্রাম বাংলা মদ, ১২,৬৭৮ ক্যান বিয়ার, ২২,১৩৭ কেজি গাঁজা, ৫৫ কেজি ৬৩৬ গ্রাম হেরোইন, ১৩ কেজি ৬৪৭ গ্রাম কোকেন, ৮৪ বোতল এলএসডি, ৪,২৬,৭০৫টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ১,০৫,৭৬৫টি ইস্কাফ সিরাপ, ১,১৪,৫৮,৬৯৩টি বিভিন্ন প্রকার ঔষধ, ১,৬৪৯ বোতল এমকেডিল/কফিডিল এবং ৬,৯৪,০৮২টি নেশা জাতীয় ও উত্তেজক ইনজেকশন। এছাড়াও ২০২৫ সালে সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইসসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২,৩৩৪ জনকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪,২৩৮ জন বাংলাদেশি নাগরিক, ১২৪ জন ভারতীয় নাগরিক এবং ৭,৩৬৮ জন মিয়ানমারের নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা।

রিটেলেড নিউজ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত


আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত


তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত


কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত


বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত


সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :  ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর