শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:৫২ পিএম, ২০২৫-১১-২২
পটিয়ায় মেরিট সান কে জি স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তরা বলেছেন,শিক্ষায় জাতির মেরুদন্ড। শিশুকে শৈশব থেকেই উন্নত ও আধুনিক বিজ্ঞানভিক্তিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। পাশাপাশি তাদের মানস গঠনে সহ শিক্ষার উপরও জোর দিতে হবে। সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চার ব্যবস্থাও রাখতে হবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে।
গত ১৫ নভেম্বর পটিয়া মুন্সেফবাজার সংলগ্ন মেরিট স্কুল প্রাঙ্গণে স্কুল পরিচালক বিশিষ্ট ব্যাংকার আবদুল্লাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.এ. এম. শাহাবদ্দিন। বিশেষ অতিথি ছিলেন,পটিয়া জেলা যুগ্ম জজ আদালতের সাবেক এল.জি.পি ও পটিয়া আইনজীবি সমিতির সহ-সভাপতি এড.খুরশিদ আলম। পটিয়া মঠপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলক ভট্টচার্য্য,বাংলাদেশ সুপ্রীম কোটের আইনজীবি ও পটিয়া আইনজীবি সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক মুঃ মাইনুল ইসলাম সুমন, প্রাইম ব্যাংক হালিশহর শাখার কর্মকর্তা মুঃ গিয়াস উদ্দিন সেলিম ও মেরিট সান স্কুলের পরিচালক মুহাঃ রফিকুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিয়োগিতা ২৫’ এর আহবায়ক তানবিরা আকতার প্রমুখ।
সভা শেষে বার্ষিক ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতি প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার হিসেবে শিক্ষা সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপিÍ।
ছবির ক্যাপসন ঃ পটিয়ায় মেরিট সান কে জি স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited