শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৪:৫৫ পিএম, ২০২৬-০৪-২৫
চট্টগ্রামের পটিয়া উপজেলায় বসতঘরের টিন খুলে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার আশিয়া ইউনিয়নের আশিয়া মল্লাপড়া নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী গৃহকর্তা হাজী মোজাফফর আহমদ চৌধুরী (৬৫) বাদী হয়ে পটিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগসূত্রে জানা গেছে, ভুক্তভোগী মোজাফফর আহমদ চৌধুরী ঘটনার আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৫টার দিকে স্ত্রীকে নিয়ে বড় মেয়ের বাড়িতে বেড়াতে যান। এসময় তিনি বসতঘরের দরজায় তালা লাগিয়ে যান। তার অনুপস্থিতিতে ২৪ এপ্রিল রাত ১টা থেকে ৩টার মধ্যে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ঘরের টিনের ছাউনি খুলে ভেতরে প্রবেশ করে। পরে তারা স্টিলের আলমিরা থেকে নগদ ৪৮ হাজার টাকা, প্রায় ৬ ভরি ৮ আনা স্বর্ণালংকার এবং পরিবারের সদস্যদের ৩টি পাসপোর্ট, ৪টি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ৩টি জন্ম নিবন্ধন সনদ নিয়ে যায়। এ ছাড়া দুর্বৃত্তরা জমিজমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র রান্নাঘরে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরদিন শনিবার সকাল ১০টার দিকে বাড়িতে ফিরে এসে ভুক্তভোগী দেখেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। পরে রান্নাঘরের টিনের দরজা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে তিনি ঘরে প্রবেশ করেন এবং চুরির বিষয়টি নিশ্চিত হন। স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনা করে পরামর্শক্রমে তিনি পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী মোজাফফর আহমদ চৌধুরী বলেন, আমি আমার মেয়ের বাড়িতে বেড়াতে যাই। শনিবার বিকেলে ফিরে এসে ঘরের ভেতরের সব লণ্ডভণ্ড অবস্থায় পাই। পরে দেখি আমার ঘরের স্বর্ণ, টাকা কিছুই নেই। আমার সব দলিল প্রয়োজনীয় নথিপত্র সব পুড়ে ছাঁই করে ফেলেছে। এরআগেও ঘরনির্মাণের সময়ে থাকার ঘরেও নথিপত্র খুঁজতে তাণ্ডব চালায়। এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঢাকা পোস্টকে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited