শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০২:৪৩ পিএম, ২০২৫-০৮-৩০
বৈষম্যবিরোধী আন্দোলনে বেশ সক্রিয় ছিলেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। নিজের সন্তানকে নিয়েও রাজপথে নামেন এ সংগীতশিল্পী।
৫ আগস্টের পর নতুন সরকারকে দারুণভাবে সমর্থন করেন তিনি।
এমনকি সে সময় আসিফ জানিয়েছিলেন তিন মাস পরেই সরকারের আলোচনা-সমালোচনা করবেন। বর্তমানে সেই ভূমিকায় দেখাও যাচ্ছে তাকে। অন্যায় দেখলে প্রতিবাদ জানাতে দেখা যায় এ গায়ককে।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
রক্তাক্ত অবস্থায় সেখান থেকে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এ ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। গায়ক আসিফ আকবরও পোস্ট করলেন রাজনীতিকে কেন্দ্র করে।
শনিবার (৩০ আগস্ট) ফেসবুকে এক পোস্টে রাজনৈতিক দলের নেতাদের নির্লজ্জতার কথা উল্লেখ করেন তিনি। নিজের পোস্টে আসিফ লেখেন, ‘আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায় নিয়ে পদত্যাগ করে না, তারা নির্লজ্জ্ব। এখন দেখি ঐ চেয়ার নির্লজ্জ্বদের জন্যই। ’
পোস্টে কোনো নাম উল্লেখ না করলেও অনুরাগীদের অনেকেই মন্তব্য করে লিখেছেন, আসিফ আকবর মূলত আইন উপদেষ্টাকে ইঙ্গিত করেই পোস্টটি করেছেন।
শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। সেই পোস্টে মন্তব্য করে ক্ষোভ জানিয়েছেন অনেকে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহও তার পোস্টে মন্তব্য করে তাকে দায়িত্ব ঠিকঠাক পালনের আহ্বান জানান।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited