শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:১৬ পিএম, ২০২৬-১০-২৬
যশোর ব্যুরো :
আসছে ৩১ অক্টোবর ১১ দলীয় জোটের লংমার্চ সফল করার লক্ষ্যে যশোরে লিফলেট বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। ২৬ অক্টোবর সোমবার বিকেলে যশোর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
জাতীয় ছাত্রশক্তির ব্যানারে যশোর শহরের পৌর হকার্স মার্কেট এলাকা থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। পরে দড়াটানা ভৈরব চত্বর ও বড় বাজার এলাকায় ব্যবসায়ী, পথচারীসহ সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। এ সময় লিফলেটের মাধ্যমে ৭ দফা দাবি যুক্ত লিফলেট তুলে ধরা হয়।
লংমার্চ সফল কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির যশোর জেলা সদস্যসচিব মনিরুজ্জামান আজাদ, যুগ্ম আহ্বায়ক সোহেল রহমান বাবু ও রিপন হোসেন, যুগ্ম সদস্যসচিব আব্দুর রহমান সুজন, কোষাধ্যক্ষ ইব্রাহিম খলিল এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বায়েজিদ হোসেন। এ ছাড়া জেলা যুবশক্তির সদস্য সচিব ফারিন আহমেদ, যুগ্ম সদস্যসচিব রুপম আহমেদ অর্ণব ও রিয়াজ তাহসিন এবং সংগঠক সায়মা সিদ্দীকা কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচীতে জেলা ছাত্রশক্তির আহ্বায়ক খান মিফতাজুল মুস্তাফিজ অমিত, সদস্যসচিব আল হাসিব, সদর উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক ইশান মাহমুদ রাফি ও সদস্যসচিব মিনহাজুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শফকত সাদিয়া আহমেদ : সেনবাগ উপজেলা প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে লাউ আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখার উদ্যাগে 'জাতীয় হিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : পটুয়াখালী জেলা প্রতিনিধি : দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল সম্পন্ন হওয়ার পর সমুদ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশ কঠোর হলে বলা হয় ‘ফ্যাসিস্ট পুলিশ’, আবার নীরব থাকলে বলা হয় ‘দুর্বল পুলিশ’। আইনশৃঙ্খলা র...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : সম্প্রতি ফ্রান্স, ইতালি, স্পেন, বেলজিয়াম, আলবেনিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশের তরুণ প্রজন্ম বা জেন-জি&rs...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি : : দীর্ঘদিন ধরে ঢাকা ও চট্টগ্রাম থেকে সরাসরি ট্রেনে পর্যটন নগরী কক্সবাজার যাওয়ার সুযোগ পাচ্ছেন যাত্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited