বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

পাহাড়ে আইনশৃঙ্খলার অবনতিকারিদের হাত ভেঙ্গে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পাহাড়ে সাম্প্রদায়িক ঘটনায় বিদেশী শক্তি ও পতিত সরকারের ইন্ধন রয়েছে

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৫:৩৬ পিএম, ২০২৪-০৯-২১

পাহাড়ে আইনশৃঙ্খলার অবনতিকারিদের হাত ভেঙ্গে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আলমগীর মানিক

পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে সাম্প্রদায়িক ঘটনাগুলোতে দেশের বাইরের শক্তি ও পতিত স্বৈরাচারি সরকারের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তবর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্ঠা এ এফ হাসান আরিফ। অপরদিকে পার্বত্য চট্টগ্রামে আইনশৃঙ্খলার অবনতি যারা করবে তাদের কোনো ছাড় দেওয়া হবেনা এবং ভবিষ্যতে আইনশৃঙ্খলা অবনতির চেষ্ঠাকারিদের হাত ভেঙ্গে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্ঠা লে: জেনারেল (অব) জাহাঙ্গীর আলম। রাঙামাটি সেনা রিজিয়নে রাঙামাটির স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল ও আঞ্চলিক দলের নেতাগণসহ নিরাপত্তা বাহিনীর উদ্বর্তন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্ঠাদ্বয়।

এসময় তারা বলেন, বৈঠকে সবাই বলেছেন আমরা সম্প্রীতি চাই। কিন্তু জানি না কোথায় ছন্দপতন হচ্ছে। ছন্দপতনের বিষয়ে সবাই একটি বাক্য উচ্চারণ করেছে; সেটি হলো ষড়যন্ত্র। বাইরে থেকে একটি ষড়যন্ত্র হচ্ছে আমাদের এই সম্প্রীতি নষ্ট করার জন্য।

স্বরাষ্ট্র উপদেষ্ঠা বলেন, পাহাড়ে সাম্প্রদায়িক ঘটনাগুলোর সংগঠিত করার পেছনে কারা জড়িত সেটা বের করতে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে। আইন শৃঙ্খলার কোনো অবস্থায় অবনতি করা যাবেনা মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্ঠা বলেন, আমরা কোনো অবস্থায় সন্ত্রাসীদের ছাড় দিবোনা। পাহাড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনকে সহযোগিতা করতে গণমাধ্যকর্মীদের প্রতি আহবানও জানিয়েছেন তিনি।

এরআগে বেলা সোয়া ১২টার সময় স্বরাষ্ট্র উপদেষ্ঠার নেতৃত্বে স্থানীয় সরকার উপদেষ্ঠা, পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্ঠা, পুলিশের আইজিপি, দুইটি গোয়েন্দা সংস্থার প্রধান, সেনাবাহিনীর চট্টগ্রামের জিওসিসহ নিরাপত্তা বাহিনীর উদ্বর্তন কর্মকর্তাগণ রাঙামাটি সেনা রিজিয়নের প্রার্ন্তিক মিলনায়তনে উপস্থিত হন। এরপর বেলা সাড়ে ১২ টার সময় সেখানে রাঙামাটির বিভিন্ন সরকারী অফিসের প্রধানগণ, বিএনপি-জামায়াত ও জেএসএসর নেতৃবৃন্দ, চাকমা সার্কেল চীফসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক এবং স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ি নেতৃবৃন্দের রাঙামাটিতে শুক্রবার সংগঠিত সাম্প্রদায়িক সংঘর্ষের পরবর্তীতে সৃষ্ট পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

প্রায় দুই ঘন্টাব্যাপী চলা এই মতবিনিময় সভায় জেএসএস এর পক্ষ থেকে স্পষ্টভাবেই জানানো হয়েছে শুক্রবার রাঙামাটিতে সংগঠিত সাম্প্রদায়িক্ ঘটনাটির সাথে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস কোনো সম্পর্ক ছিলোনা। অপরদিকে বিএনপি-জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ মতবিনিময় সভায় জানান, পতিত আওয়ামী স্বৈরাচারি সরকারের রেখে যাওয়া অপশক্তি এবং পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ রাঙামাটিতে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত তান্ডব চালিয়ে সাম্প্রদায়িক সংঘাতের সূত্রপাত ঘটায়।

এদিকে, শুক্রবারের ঘটনার পর পার্বত্য রাঙামাটিতে প্রশাসনের পক্ষ থেকে জারি করা ১৪৪ ধারা অব্যাহত রয়েছে। মানুষজন জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। এলাকাগুলোতে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিবহণ মালিক-শ্রমিকদের ডাকে রাঙামাটিতে সব ধরনের পণ্য ও যাত্রীবাহি যানবাহন চলাচল সম্পূর্ন বন্ধ রাখা হয়েছে। অপরদিকে পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ এর ডাকে তিন পার্বত্য জেলায় ৭২ ঘন্টার সড়ক ও নৌ পথ অবরোধ কর্মসূচী চলছে। শনিবার সকাল থেকে রাঙামাটি শহরে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আর্মড পুলিশসহ র‌্যাবের ব্যাপক উপস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা ছিলো লক্ষণীয়।
 

রিটেলেড নিউজ

স্বাধীন সাংবাদিকতায় সাংবাদিকদের এখন প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে: ফখরুল

স্বাধীন সাংবাদিকতায় সাংবাদিকদের এখন প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফ...বিস্তারিত


জুলাই গণহত্যার বিচার যেন প্রতীকী না হয়: সিপিবি

জুলাই গণহত্যার বিচার যেন প্রতীকী না হয়: সিপিবি

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথ...বিস্তারিত


কোনো দলের কাছে ওথ না রাখতে ইসির প্রতি এনসিপির আহ্বান

কোনো দলের কাছে ওথ না রাখতে ইসির প্রতি এনসিপির আহ্বান

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনকে স্বকীয় সত্তা বজায় রেখে এবং কোনো দলের কাছে ওথ (প্রতিশ্রুতি) না রাখার আহ্বান জানাল ...বিস্তারিত


শিক্ষাখাতের ব্যয়ভারের একটি অংশ সরকারকে বহন করতে হবে: নুর

শিক্ষাখাতের ব্যয়ভারের একটি অংশ সরকারকে বহন করতে হবে: নুর

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা ব্যবস্থাকে সর্বজনীন করার পাশাপাশি এ খাতের ব্যয়ভারের একটি অংশ নির্দিষ্ট লেভেল পর্যন্ত সর...বিস্তারিত


যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই

যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই

নিজস্ব প্রতিবেদক : যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২০২৬ সালে কোনো নির্বাচন নাই বলে হুঁশিয়ার করে দিয়েছেন বাং...বিস্তারিত


দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়: মির্জা ফখরুল

দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও সদরে জগন্নাথপুর ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করেন মির্জা ফখরুল ইসল...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর


A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 265

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/ea-php74)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: