শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:৪৭ পিএম, ২০২৬-০২-১২
কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের আতাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ ভোটাররা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এসব ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে সেনাবাহিনী মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্থানীয়রা জানান, আতাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার সকাল থেকেই শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ একদল দুর্বৃত্ত ৭টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েন। প্রিসাইডিং অফিসার মো. আতিকুল ইসলাম বলেন, আমাদের কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছিল। কোনো একটি পক্ষ সুষ্ঠু ভোটের পরিবেশ নষ্ট করতে এমন ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে পাশেই সেনাবাহিনী থাকায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়। চৌদ্দগ্রাম থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ছানা উল্লাহ বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited