শিরোনাম
সংবাদদাতা, লক্ষ্মীপুর : | ০৭:১৯ পিএম, ২০২১-০৭-৩১
লক্ষ্মীপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর আওতাধীন একটি এজেন্ট ব্যাংক শাখায় ডাকাতির ঘটনায় চার ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে রাব ১১। গ্রেফতারকৃত ডাকাতরা হলেন, সদর উপজেলার পৌর এলাকার ১২ নং ওয়ার্ডের লাহারকান্দি গ্রামের মৃত ইদ্রিস মিয়ার পুত্র মো. মইন উদ্দিন (৫৮) ও তার ছেলে আনোয়ার হোসেন বাবু (২২), একই এলাকার নুর হোসেনের পুত্র রিয়াজ (২৪) এবং মৃত আব্দুর নুর ভূইয়ার পুত্র মো. রাসেল হোসেন (৩১)। তাদের কাছ থেকে নগদ ১৩ হাজার টাকা, একটি চেক বই, দুইটি ভূয়া সীমকার্ড, মোবাইল ফোন ও ব্যাংক ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩১ জুলাই) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানায় লক্ষ্মীপুর র্যার-১১ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হবে জানান তিনি।
র্যাব জানায়, লক্ষ্মীপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডের বাইশমারা এলাকায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় ঈদের ছুটিতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ব্যাংকের সিন্দুকে রক্ষিত তিন লাখ ১৬ হাজার ৫০ টাকা লুটে নেয়। ব্যাংকিং শাখার প্রোপ্রাইটার মো. রেজাউল করিম বিষয়টি র্যাব-১১ কে জানালে তারা অনুসন্ধান শুরু করে। এছাড়া অজ্ঞাত একটি মোবাইল নাম্বার থেকে রেজাউলের কাছে ২০ লাখ টাকা দাবি করে, বিনিময়ে ডাকাত সদস্যদের নাম-ঠিকানা বলে দিবে। ওই মোবাইল নাম্বার ট্যাকিং করে র্যাব সদস্যরা শুক্রবার (৩০ জুলাই) বিকেলে শহরের দক্ষিণ তেমুহনী থেকে রাসেল নামে একজনকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্য মতে ওইদিন দিবাগত রাত ৩টার দিকে পৌর এলাকার ১২ নং ওয়ার্ডের লাহারকান্দি গ্রামের আলার বাড়িতে অভিযান চালিয়ে ডাকাতির মূল হোতা আনোয়ার হোসেন ও তার পিতা মাঈন উদ্দিনকে গ্রেফতার করে র্যাব। এ সময় তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ব্যাংক লুটের সরঞ্জামাদি ও লুষ্ঠিত নগদ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত একই বাড়ির মো. রিয়াজকে গ্রেফতার করে। ডাকাতির সাথে জড়িত আরেকজন পলাতক রয়েছে। তাকে গ্রেফতার ও লুণ্ঠিত অর্থ উদ্ধারে তৎপর রয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, জিজ্ঞাসাবাদে ডাকাতরা স্বীকার করে, ঈদের ছুটিকে কাজে লাগিয়ে গত ১৯ জুলাই রাত ১০ টার সময়ে ব্যাংকের ভবনের ওয়াশরুমের লোহার ভেন্টিলেটর ভেঙ্গে ডাকাত সদস্যরা প্রবেশ করে। কৌশলে তারা সিন্দুকের তালা খুলে ভেতরে থাকা টাকা লুট করে এবং কম্পিউটার ও আসবাবপত্র ভেঙে ভেন্টিলেটর দিয়ে পালিয়ে যায়। ২৩ জুলাই ব্যাংকিং শাখার মালিক ডাকাতির বিষয়টি টের পেয়ে র্যাবকে জানায়।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited