শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ১১:৫৬ এএম, ২০২১-০৩-০৭
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ফরহাদ হোসেন রুবেল নামে এক হাজতি নিখোঁজ হয়েছেন। শনিবার ( ৬ মার্চ) সকাল ৬ টার পর থেকে তাকে কারাগারে পাওয়া যাচ্ছে না। ফরহাদ হোসেন রুবেল নরসিংদী জেলা রায়পুর উপজেলার বাসিন্দা। সদরঘাট থানার একটি হত্যা মামলায় গত ৯ ফেব্রুয়ারি কারাগারে যান। নিখোঁজ কারাবন্দি ফরহাদ হোসেন রুবেল কারাগারে ১৫ নম্বর কর্ণফুলী ভবনের পানিশমেন্ট ওয়ার্ডে থাকতেন। হাজতি নিখোঁজ বিষয়ে কোতোয়ালি থানা মামলা করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। শনিবার (৬ মার্চ) রাত পৌনে ১১ টার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ডিউটি অফিসার এসআই বোরহান। কারাগার সূত্রে জানা যায়, শনিবার সকালে নিয়মিত বন্দি গণনাকালে কর্ণফুলী ভবনের বন্দি রুবেলের অনুপস্থিতির বিষয়টি ধরা পড়ে। এরপর থেকে দিনভর খোঁজ করেও রুবেলের খোঁজ মেলেনি। আর আগে থেকে ফরহাদ হোসেন রুবেল নামে ওই হাজতিকে কারাগারে পাওয়া যাচ্ছে না উল্লেখ করে নগরের কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছে কারা কর্তৃপক্ষ। কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন জানান, কারাগারের সব তালা খোলার পর রুবেল নামে এক হাজতিতে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এরপর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে কারা কর্তৃপক্ষ। সদরঘাট থানার এসআরবি রেল গেইট এলাকায় ৫ ফেব্রুয়ারি গভীর রাতে আবুল কালাম আবু নামের এক ভাঙ্গারি ব্যবসায়ীকে বুকে ছুরিকাঘাত করা হয়। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় কালাম হাসপাতালে মারা যান। এ ঘটনায় কালামের মা মর্জিনা বেগম সদরঘাট থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেফতার হয়ে রুবেল কারাগারে ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited