শিরোনাম
বেঞ্জামিন রফিক : | ০৬:২৯ পিএম, ২০২৪-০৯-০৩
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের(ডিএফপি) মহাপরিচালক হলেন ১৮তম বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন।তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে এ খবর জানা গেছে।
উল্লেখ্য, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক পদে প্রেষণে কর্মরত বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের চৌকষ এ কর্মকর্তা সম্প্রতি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছিলেন। মহাপরিচালক হিসেবে দায়িত্ব পাওয়া আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন এর আগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক, গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (কারিগরি) পদে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রকাশনা সচিত্র বাংলাদেশ-এর সম্পাদক, দিনাজপুর, চট্টগ্রাম, টাঙ্গাইল, জামালপুর ও পটুয়াখালীতে সিনিয়র তথ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
চাকরিজীবনে ১৯৯৯ সালের জানুয়ারিতে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের স্ক্রিপ্ট রাইটার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি চলচ্চিত্র নির্মাণ, প্রকাশনা ও সংবাদপত্র আইন বিষয়ে অভিজ্ঞ। গণমাধ্যম সহায়ক আইন, নীতি ও বিধি এবং দৈনন্দিন জীবনের আইন শীর্ষক তার বৃহৎ কলেবরের দুটি গ্রন্থ প্রকাশিত হয়েছে।
মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited