বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

যশোরে পুষ্টি কথা কর্মসূচির যাত্রা শুরু

আমাদের বাংলা ডেস্ক :    |    ১০:০৬ পিএম, ২০২৫-১২-০৪

যশোরে পুষ্টি কথা কর্মসূচির যাত্রা শুরু

যশোর ব্যুরো :
নিরাপদ দুধ উৎপাদন ও গ্রহণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরে ‘পুষ্টি কথা’ কর্মসূচির উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার  ৪ ডিসেম্বর বিকেলে কেশবপুরের ভরত ভায়না মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ৬শ’ শিক্ষার্থী, স্থানীয় নারী-পুরুষ, দুগ্ধ খামারি ও বিভিন্ন পেশাজীবীর অংশগ্রহণে কর্মসূচির সূচনা হয়।
বক্তারা বলেন, নিরাপদ দুধ পেতে উৎপাদন পর্যায় থেকেই সচেতনতা ও সঠিক ব্যবস্থাপনা জরুরি। স্বাস্থ্যসম্মত খামার পরিচালনা, গরুর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, দোহনের পর সঠিক সংরক্ষণ ও সংগ্রহ কেন্দ্রে মান পরীক্ষা এসবই দুধের গুণগত মান বজায় রাখতে গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ড. গোলাম হায়দার, কেশবপুর ইউএনও রেকসোনা খাতুন, আরলা ফুডস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক লরেন্ট পন্টি, প্রাণ ডেইরির সিওও মাকসুদুর রহমান, এবং সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কর্মকর্তা মুজিবল হক।
কর্মসূচিটি পরিচালিত হচ্ছে গ্রিন ডেইরি প্রকল্পের উদ্যোগে, যা ড্যানিডা গ্রিন বিজনেস পার্টনারশিপের সহায়তায় বাস্তবায়িত। প্রকল্পটির লক্ষ্য—দুগ্ধ খাতকে নিরাপদ, টেকসই ও বাণিজ্যিকভাবে শক্তিশালী করা, ১০ হাজার খামারির আয় বৃদ্ধি, পরিবেশবান্ধব খামার পদ্ধতি প্রচলন ও গ্রিনহাউস গ্যাস ৩০ শতাংশ হ্রাস। পুষ্টি কথা আয়োজনে শিশু-বান্ধব সেশন ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিরাপদ দুধ সংরক্ষণ, জীবাণুমুক্ত রাখার উপায় এবং পুষ্টি বিষয়ে জ্ঞান অর্জন করেন। এতে খামার থেকে ভোক্তা পর্যন্ত দুধের মান বজায় রাখার নানা পরামর্শ দেওয়া হয়।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর