বাংলাদেশ   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

হাটহাজারীতে পাল্টে যাচ্ছে নির্বাচনী সমীকরণ: নিরবে বিপ্লবের বিজয় চিনিয়ে নিতে পারে নাসির উদ্দিন মুনিরের রিক্সা

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৩:৩৪ পিএম, ২০২৬-০২-০৭

হাটহাজারীতে পাল্টে যাচ্ছে নির্বাচনী সমীকরণ: নিরবে বিপ্লবের বিজয় চিনিয়ে নিতে পারে নাসির উদ্দিন মুনিরের রিক্সা

মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :
হাটহাজারী উপজেলার ১৪ টি ইউনিয়ন,১টি পৌরসভা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২টি ওয়ার্ড নিয়ে গঠিত জাতীয় সংসদের ২৮১ চট্টগ্রাম -৫ আসন হাটহাজারী। উপজেলা নির্বাচন অফিস সূত্র জানা গেছে এ আসনে এবার নতুন ভোটারসহ মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৯৫ হাজার১৪৬ জন। যেখানে পুরুষ ভোটার সংখ্যা ২লক্ষ ৫৪হাজার ৬২৩ জন, মহিলা ভোটার  সংখ্যা ২ লক্ষ ৪০ হাজার ৫২২ জন, পোস্টাল ভোটার সংখ্যা ৬ হাজার ৭ শত ৭০ জন এবং তৃতীয়লিঙ্গের ভোটার সংখ্যা  ১ জন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  হাটহাজারী আসন থেকে ৬ জন প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচনে লড়াই হবে মূলত  দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের ধানের শীষের প্রতীক আর মাওলানা নাসির উদ্দিন মুনিরের রিকশা প্রতীকে।
নির্বাচনী এলাকা ঘুরে সুশীল সমাজ ও প্রবীণ রাজনীতিবিদদের সাথে আলোচনা করে জানা যায় স্বাধীনতার পর হাটহাজারী আসন থেকে প্রথম জাতীয় সদস্য নির্বাচিত হন প্রয়াত আওয়ামীলীগ নেতা এম এ ওহাব । পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর হাত ধরে রাজনীতিতে আসেন  ব্যারিস্টার আনিদুল ইসলাম মাহমুদ তিনি ১৯৭৯ সালে ধানের শীষের প্রতীক নিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর হুসেন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টি  গঠন করলে ১৯৮৬ সালে জাতীয় পার্টির নাঙ্গল প্রতীক নিয়ে আবারও এম পি নির্বাচিত হন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। স্বৈরাচার এরশাদ সরকারের পতন হলে ১৯৯১ সালে ধানের শীষের প্রতীক নিয়ে  প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপি নেতা  সৈয়দ ওয়াহিদুল আলম তিনি ধানের শীষের প্রতীক নিয়ে  ১৯৯১,১৯৯৬,২০০১সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে একাধারে সংসদ সদস্য নির্বাচিত হন।  পরবর্তীতে দেশে১/১১ (ওয়ান ইলেভেন)পরবর্তীতে মহাজোট সৃষ্টি করে  নাঙ্গল প্রতিক নিয়ে ২০০৯ সালে আবার সংসদ সদস্য নির্বাচিত হন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ তখন থেকে তিনি ২০১৪,২০১৮,২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নাঙ্গল প্রতীকে টানা ৪বার এমপি নির্বাচিত হন। 
হাটহাজারী-৫ নির্বাচনী এলাকার  বিভিন্ন ইউনিয়ন , পৌরসভা ও দুটি ওয়ার্ডে ঘুরে অনুসন্ধানে জানা যায় হাটহাজারী আসনটি বি এন পির ঘাটি হলেও বিএনপির ৩ কেন্দ্রীয় নেতার নিয়ন্ত্রণ চলে গেছে হাটহাজারী বিএনপি'র রাজনীতি। কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য এসএম ফজলুল হক, কেন্দ্রীয় বিএনপি'র সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনও সাবেক হুইপ আলহাজ্ব শহীদ ওয়াহিদুল আলমের কন্যা ব্যারিস্টার শাকিলা ফারজানা ৩  জনই কেন্দ্রে  দলীয় মনোনয়ন চাইলেও ধানের শীষের মনোনয়ন পান ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তখন ক্ষভের বহি প্রকাশ ঘচে অন্য দুইজন করমি সমর্থকদের মধ্যে।অন্যদিকে  ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশ ছেড়ে পালানোর পর  বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের জুলুম-নির্যাতন, চাঁদাবাদি, দখল বাজি পেশি শক্তির অপব্যবহারে বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সাধারণ ভোটাররা। তাই এই সুযোগ কাজে লাগিয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী  আলহাজ্ব মাওলানা নাসির উদ্দিন মুনিরের রিক্সা প্রতিক  জয়লাভ করা সম্ভাবনা বেশি রয়েছে বলে মন্তব্য করেন সাধারণ ভোটাররা। 
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ  নির্বাচনকে সামনে উপজেলা প্রশাসনের পক্থেকে প্রায় সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। নির্ধারিত সময় পর্যন্ত প্রার্থীদের প্রচার প্রচারনা সহ সব ধরনের নির্বাচনী আচরণবিধির অনুসরণে মোবাইল টিমের ম্যাজিস্ট্রেট কাজ করা যাচ্ছে স্বতঃভাবে সুষ্ঠু নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। 
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ  জাহেদুল আলম বলেন নির্বাচন সামনে রেখে থানা পুলিশের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন আছে  ঝুকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে উদ্ধনত কর্মকর্তাগণ কে জানানো হয়েছে নির্বাচনের সময় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু নির্বাচনের আশা করেন তিনি।

রিটেলেড নিউজ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত


চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত


আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত


গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত


বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত


বরুড়ায় যুব দিবসে পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন, মাদকবিরোধী সভা ও চারা বিতরণ

বরুড়ায় যুব দিবসে পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন, মাদকবিরোধী সভা ও চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর