শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:৩৩ পিএম, ২০২৫-১০-২৫
কুমিল্লা প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে কুমিল্লায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় মহানগরীর ব্যস্ততম এলাকা চকবাজারে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
চকবাজার ফয়সাল হাসপাতালের সামনে থেকে শুরু হওয়া এ গণসংযোগে হাজী ইয়াছিন পথচারী, দোকানপাট ও বাজারের ক্রেতা-বিক্রেতাদের হাতে দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন। এরপর নেতাকর্মীরা কাশারীপট্রি, তেরীপট্রি, চকবাজার, বালুধুম, আলীয় মাদ্রসা সকসহ আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করে জনগণের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, “জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই দফাগুলোর মূল লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, যেখানে মানুষ নিরাপদে কথা বলতে পারবে, ন্যায়বিচার পাবে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষের এখন পরিবর্তনের আকাঙ্ক্ষা তীব্র। এই পরিবর্তন আসবে গণআন্দোলনের মধ্য দিয়ে, শান্তিপূর্ণ ও সাংবিধানিক পথে। তাই আমরা ঘরে ঘরে গিয়ে জনগণের সঙ্গে কথা বলছি, তাদের সচেতন করছি এবং ৩১ দফা সম্পর্কে জানাচ্ছি। জনগণই এই আন্দোলনের প্রধান শক্তি।”
এ সময় তিনি লিফলেট হাতে থাকা সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন এবং তাদের মতামত শোনেন। স্থানীয় ব্যবসায়ীরা বিএনপি নেতাদের এই গণসংযোগে আগ্রহ দেখান। অনেকেই লিফলেট হাতে নিয়ে পড়েন এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
গণসংযোগ শেষে হাজী আমিন উর রশিদ ইয়াছিন সাংবাদিকদের বলেন, “আমরা জনগণের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে চাই। এই গণসংযোগের মাধ্যমে মানুষের মনের কথা শুনছি এবং আমাদের বার্তাও পৌঁছে দিচ্ছি। বিএনপি চায় গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক একটি রাষ্ট্র যেখানে মানুষ সমানভাবে সুযোগ পাবে এবং কেউ নিপীড়িত হবে না।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট আলী আক্কাস, দক্ষিন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আতাউর রহমান ছুটি, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুর রহমান, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ভিপি নজরুল ইসলাম, সেচ্ছাসেবকদলের সাবেক কেন্দ্রিয় নেতা ও মহানগর বিএনপির নেতা নিজাম উদ্দিন কায়সারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited