শিরোনাম
নোয়াখালী প্রতিনিধি : | ০৬:১২ পিএম, ২০২১-০৮-২১
নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অভিযোগে পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত দুই ধর্ষককে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার শরীফপুর ইউনিয়নের বাবুননগর গ্রামের খোনার বাড়ির আব্দুল আউয়ালের ছেলে আব্দুর রহমান (২৮) ও একই গ্রামের শরীফ মিয়াজী বাড়ির দুলালের ছেলে ইব্রাহিম (২২)।
জানা যায়, শুক্রবার (২০ আগস্ট) উপজেলার শরীফপুর ইউনিয়নে দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ঘটনা ঘটে।
নির্যাতিতা স্কুলছাত্রী জানান, সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। শুক্রবার দুপুর ৩টার দিকে নিজ বাড়ি থেকে পাশের বাড়ির বান্ধবীর কাছ থেকে অনলাইনে পরীক্ষার নোট নেওয়ার জন্য যাওয়ার পথে আব্দুর রহমান ( ২৮) তাকে রাস্তা থেকে মুখ চেপে ধরে তুলে নিয়ে যায়। এরপর তাকে নির্মাণাধীন একটি ফাঁকা বাড়িতে নিয়ে গায়ের ওড়না দিয়ে হাত বেঁধে ধর্ষণ করে। আসরের আজানের পর অভিযুক্ত ধর্ষক আব্দুর রহমান একই গ্রামের তার বন্ধু ইব্রাহিমকে (২২) ফোন করে এবং নির্যাতিত কিশোরীকে আব্দুর রহমানের বাড়িতে নিয়ে যায়। তখন আব্দুর রহমান তাকে পুনরায় ওই বাড়িতে ধর্ষণ করেন এবং ইব্রাহিম ধর্ষণের ভিডিও চিত্র মোবাইলে ধারণ করেন। এবার ইব্রাহিম ধর্ষণ করেন আব্দুর রহমান ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করেন। এভাবে দুজনে মিলে দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পালাক্রমে ওই কিশোরীকে ধর্ষণ করেন।
একপর্যায়ে মাগরিবের আজানের পর আব্দুর রহমান নির্যাতিতা কিশোরীর কানে থাকা স্বর্ণের দুল ও নাকফুল জোরপূর্বক ছিনিয়ে নিয়ে তাহাকে ঘর থেকে বের করে দেন। পরবর্তীতে ভিকটিম বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে অবহিত করে।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
এসপি শহীদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত আব্দুর রহমান ও ইব্রাহিমকে গ্রেফতার করে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited