বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আইস ও ইয়াবা রাখার দায়ে দুই মাদক কারবারির মৃত্যুদণ্ড

কক্সবাজার, প্রতিনিধি :    |    ০৫:১২ পিএম, ২০২৫-১১-৩০

আইস ও ইয়াবা রাখার দায়ে দুই মাদক কারবারির মৃত্যুদণ্ড

মোঃ জহির উদ্দীন, কক্সবাজার : কক্সবাজারে ৪ কেজি মাদক ক্রিস্টাল মেথ (আইস) ও এক লাখ ইয়াবা রাখার দায়ে দুইজন মাদক কারবারিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রোববার বেলা ১২টার দিকে এ রায় দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুর রহিম।
জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং গ্রামের মৃত কাদের বকসুর ছেলে আবদুর রহমান (৩০) ও একই ইউনিয়নের মৌলভীবাজার এলাকার আবদুস সালামের ছেলে মোহাম্মদ নুর (২৫)।
আদালত সূত্র মতে, রায় ঘোষণার সময় দণ্ডিত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন একই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
মামলার বিবরণ মতে, ২০২২ সালের ১৬ জুন কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফের হ্নীলা ইউনিয়নে কয়েকজন লোক মিয়ানমারের শূন্য রেখা অতিক্রম করে আসার সময় বিজিবির একটি টিমকে দেখে দুটি বস্তা ফেলে দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা আবদুর রহমান ও মোহাম্মদ নুরকে আটক করেন। তাদের ফেলা দেয়া একটি বস্তা থেকে ২১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৪ কেজি ৩১৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং আরেকটি বস্তা থেকে ৩ কোটি টাকা মূল্যের এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় টেকনাফ বিজিবির নায়েক মো. আনোয়ারুল হক বাদী হয়ে আবদুর রহমান ও মোহাম্মদ নুরসহ ৬ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করেন।
আদালত সূত্র বলছে, মামলাটি বিচারের জন্য ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি চার্জ (অভিযোগ) গঠন করে জেলা ও দায়রা জজ আদালতে বিচারকার্য শুরু হয়। মামলায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ, আসামিদের পক্ষে তাদের জেরা, আলামত প্রদর্শন, রাসায়নিক পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা, যুক্তিতর্কসহ বিচারের জন্য সব প্রক্রিয়া শেষ করে মামলাটি রায় ঘোষণার জন্য রোববার (৩০ নভেম্বর) দিন ধার্য করা হয়।
রায় ঘোষণার দিন কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুর রহিম ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) ধারার ১০ (গ) সারণি মতে দুইজন আসামিকে দোষী সাব্যস্থ করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর