শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:২৫ পিএম, ২০২৪-০৬-০২
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আগামী অর্থবছর থেকে স্থায়ী দোকানের মাধ্যমে টিসিবি’র পণ্য সাধারণ মানুষের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি আগামীতে মধ্যবিত্তদের ন্যায্যমূল্যে টিসিবি’র পণ্য সরবরাহের পরিকল্পনা রয়েছে।
রোববার ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজধানীর পল্লবীর প্যারিস রোড সংলগ্ন শেখ ফজলুল হক মনি খেলার মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডে জুন মাসের টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
আহসানুল ইসলাম বলেন, ‘আগামী অর্থবছর থেকে স্থায়ী দোকানের মাধ্যমে পণ্য দিতে চাই। সুবিধাভোগীরা যেন সময়মতো পণ্যগুলো নিতে পারে। আগামী অর্থবছরে আমরা টিসিবি’র একটি বাফার স্টক তৈরি করার চেষ্টা করব। যাতে বিভিন্ন সময়ে বাজারে পণ্যের সরবরাহে ঘাটতি হলেও আমরা যেন দামটা নিয়ন্ত্রণে রাখতে পারি। সেই বাফার স্টক থেকে পণ্য সরবরাহ করতে পারি।’
তিনি জানান, রাশিয়ার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে এবং আরও কয়েকটি দেশের সঙ্গে চুক্তি করার চেষ্টা করছি।
বাণিজ্য প্রতিমন্ত্রী আরো বলেন, ‘১ কোটি পরিবার যখন এই নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো পায়, তখন চিনি, চাল, ডাল ও তেলের বাজারের চাহিদাও কিছুটা পূরণ হয়। এর মাধ্যমে আমরা যেমন ১ কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে চারটি পণ্য দিচ্ছি, তেমনি বাজারে দ্রব্যমূল্যের চাপও নিয়ন্ত্রণ করছি। এই মৌসুমে খুব ভালো ধানের ফলন হয়েছে। আমাদের খাদ্য বিভাগ ধান ও চাল সংগ্রহ করছে। আশা করি, আমরা চালের মূল্য নিয়ন্ত্রণে রাখতে পারব।’
জুন মাসে পরিবার কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল (সয়াবিন বা কুঁড়ার তেল), পাঁচ কেজি চাল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি করে চিনি কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার ভোজ্যতেলের দাম রাখা হচ্ছে ১০০ টাকা। প্রতি কেজি চাল ৩০ টাকা, মসুর ডাল ৬০ টাকা ও চিনি ৭০ টাকা দরে বিক্রি করছে টিসিবি।
টিসিবি’র পণ্য বিক্রয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মো. সেলিম উদ্দিন, টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল ইকবাল প্রমূখ।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited