শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:৪৭ পিএম, ২০২৬-০৬-২৫
সরিষাবাড়ী জামালপুর প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে বিলের পানিতে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে সামি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের নিখাই গ্রামে মধ্যপাড়ার পেরী বিলে এ ঘটনা ঘটে। নিহত সামি একই গ্রামের সানোয়ার হোসেনের ছেলে বলে জানা গেছে। এসময় তাসকিন (৬) নামে আরও এক শিশু আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত তাসকিন একই এলাকার রফিকুল ইসলামের ছেলে।
শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সামি তাসকিন, সাইম ও সোয়াদসহ চার শিশু বাড়ীর পাশের পেরী বিলে শাপলা ফুল তুলতে যায়। একপর্যায়ে সামী ও তাসকিন শাপলা তুলতে তুলতে হঠাৎ গভীর পানিতে গেলে তারা তলিয়ে যায়। এসময় অপর দুই শিশু চিৎকার করলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন। পরে দুজনকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামিকে মৃত ঘোষণা করেন। আহত তাসকিন বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেবাশীষ রাজবংশী বলেন, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিলো। তবে হাসপতালে আসার আগেই সামি নামের শিশুটির মৃত্যু হয়। অপর শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited