বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ফিলিপাইনের মিন্দানাওয়ে ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে : ইউএসজিএস

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১২:২৩ পিএম, ২০২৪-০৮-০৩

ফিলিপাইনের মিন্দানাওয়ে ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে : ইউএসজিএস

ফিলিপাইনের দক্ষিণ উপকূলে শনিবার ৬.৮-মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি এবং ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।
ইউএসজিএস জানিয়েছে,মিন্দানাও দ্বীপের পূর্বে বার্সেলোনা গ্রাম থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে সকাল ৬:৩০ টার (২২৩০ জিএমটি) আগে অগভীর সমুদ্রে ভূমিকম্পটি আঘাত হানে।
এসময় অনেকেই ঘুমিয়ে ছিলেন,প্রবল ঝাঁকুনিতে তারা জেগে ওঠেন।
মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা এবং ফিলিপাইনের সিসমোলজিক্যাল এজেন্সি জানায়,ভূমিকম্পে সুনামির সতর্কতা জারি করা হয়নি।
স্থানীয় সিসমোলজিক্যাল এজেন্সি আরও বলেছে, ভূমিকম্প থেকে কোনও ক্ষয়ক্ষতির আশা করা হয়নি,তবে এটি এই অঞ্চলে আফটারশকের বিষয়ে সতর্ক করেছে।
লিঙ্গিগ মিউনিসিপ্যালিটিতে,যেখানে বার্সেলোনা অবস্থিত,স্থানীয় দুর্যোগ কর্মকর্তা ইয়ান অনসিং বলেছেন,কম্পনে তিনি জেগে উঠেছেন।
ওনসিং টেলিফোনে এএফপিকে বলেন,‘কম্পন বেশ শক্তিশালী ছিল। এখানকার চারপাশের জিনিসগুলো নড়ছিল। আমার ধারণা,কম্পন প্রায় ১০-১৫ সেকেন্ড স্থায়ী ছিল।’
তিনি বলেন,‘আমি আর কোন ক্ষয়ক্ষতির আশা করছি না,তবে আমরা নিশ্চিত হওয়ার জন্য সকাল ৮টার দিকে আবার এলাকা ঘুরে দেখব।’
‘এখন পর্যন্ত, কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আমরা এখন উপকূলগুলো পর্যবেক্ষণ করছি।’
বার্সেলোনা থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তরে হিনাতুয়ান পৌরসভায়, স্থানীয় দুর্যোগ কর্মকর্তা জেরোম রামিরেজ প্রবল কাঁপুনি থেকে যন্ত্রপাতিগুলো ‘প্রায় ৩০ সেকেন্ডের জন্য নড়তে’ দেখেছেন।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর