শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১২:১২ পিএম, ২০২৬-০৫-১৭
ফটিকছড়ি প্রতিনিধি :
ফটিকছড়িতে অবৈধ দখলে থাকা প্রায় ২০ লাখ টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর রাঙামাটিয়া মৌজায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান টেন্ডল বাড়ি এলাকায় উত্তর রাঙ্গামাটিয়া মৌজার আরএস ৩১৬১ নম্বর এবং বিএস ৩৪৬৭ নম্বর দাগের ৩ শতক সরকারি খাস খতিয়ানভুক্ত জমি দীর্ঘদিন ধরে এক ব্যক্তি অবৈধভাবে দখল করে রেখেছিলেন। ওই জমিতে একটি গোয়ালঘর নির্মাণ করে তিনি ভোগদখল করে আসছিলেন। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মুহাম্মদ ইব্রাহিম থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থলে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে অবৈধভাবে নির্মিত গোয়ালঘরটি গুঁড়িয়ে দিয়ে জমিটি দখলমুক্ত করা হয়। উদ্ধারকৃত ৩ শতক সরকারি খাস জমির বর্তমান বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মুহাম্মদ ইব্রাহিম বলেন, দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পেয়ে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। জমিটি উদ্ধার করে পুনরায় সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। অভিযানে ফটিকছড়ি সদর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা শাহজাহান সিরাজী এবং ফটিকছড়ি থানা পুলিশ সার্বিক সহায়তা প্রদান করেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited