শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৫:৪৩ পিএম, ২০২৬-০২-১৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির একমাত্র সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা সাতজন প্রার্থীর মধ্যে ছয়জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। প্রয়োজনীয় ভোটের হার অর্জন করতে না পারায় তাদের জামানত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো প্রার্থী মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট অর্জন করতে না পারলে তার জামানত বাজেয়াপ্ত হয়। এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৭৪ হাজার ১৮টি। হিসেব অনুযায়ী জামানত রক্ষা করতে হলে একজন প্রার্থীকে অন্তত ৩৪ হাজার ২৫২ ভোট পেতে হতো। ফলাফলে দেখা যায়, বিজয়ী প্রার্থী ছাড়া বাকি সবাই এই এ সীমার নিচে ভোট পেয়েছেন। রাঙামাটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান ২ লাখ ১ হাজার ৮৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পেয়েছেন ৩১ হাজার ১৪২ ভোট। এছাড়া ১১ দলীয় জোটের প্রার্থী মুহম্মদ আবু বকর সিদ্দিক (রিকশা) পেয়েছেন ২২ হাজার ৭১৫ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির অশোক তালুকদার (লাঙ্গল) পেয়েছেন ২ হাজার ৯৭৪ ভোট, ইসলামী আন্দোলনের মো. জসিম উদ্দিন (হাতপাখা) পেয়েছেন ৩ হাজার ৬৭২ ভোট, জুঁই চাকমা (কোদাল) পেয়েছেন ১ হাজার ৭০ ভোট এবং মো. আবুল বাশার (ট্রাক) পেয়েছেন ৪৪৯ ভোট। রাঙামাটি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, ‘কোনো প্রার্থী মোট ভোটের আট ভাগের এক ভাগ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়ে রাষ্ট্রের অনুকূলে জমা হয়।’
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited