বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

চবি ভিসি ও দুই প্রো-ভিসির পদত্যাগ

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৯:৫৭ পিএম, ২০২৪-০৮-১২

চবি ভিসি ও দুই প্রো-ভিসির পদত্যাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনের পদত্যাগের দাবিতে আন্দোলনে মুখে পদত্যাগ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের এবং দুই উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে ও অধ্যাপক সেকান্দর চৌধুরী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে ঢাকায় অবস্থানরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আবু তাহের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে গতকাল রাতে রাষ্ট্রপতি বরাবরে একটি পত্র মেইলে পাঠিয়েছেন। এ পত্রের একটি অনুলিপি তিনি চবির রেজিস্ট্রার বরাবরেও পাঠান।
এদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য (প্রো-ভিসি) শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা অধ্যাপক বেণু কুমার দে এবং প্রশাসনিক দায়িত্ব পালন করে আসা অধ্যাপক মো. সেকান্দর চৌধুরী আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন।
অধ্যাপক আবু তাহের গত ২০ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক বেণু কুমার দে ২০২১ সালের ৬ মে এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. সেকান্দর চৌধুরী চলতি বছরের ৬ মার্চ উপ-উপাচার্য হিসেবে পরবর্তী চার বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সব হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা পদত্যাগ করেন। শিক্ষার্থীরা উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন।

রিটেলেড নিউজ

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত


কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম  জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত


বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত


চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত


তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত


চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

আবদুল্লাহ মজুমদার : : ঈদের সকাল গড়িয়ে দুপুর নামতেই দেশের অলিগলি, গ্রামের উঠোন আর শহরের মোড়ে মোড়ে জমতে থাকে কোরবানির পশুর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর