শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৪৩ পিএম, ২০২৬-০৯-২৪
সরকারের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের ১৬ ডিসেম্বর চালু হবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। এর আগেই ব্যবস্থাপনা নিয়ে কিছু ঝুঁকি নির্ধারণ করেছে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি)। বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম নির্বিঘ্ন করতে নেওয়া হচ্ছে আরও ৫০ কোটি টাকার প্রকল্প। বেবিচক সূত্র জানায়, বর্তমানে শাহজালালের টার্মিনাল-১ ও টার্মিনাল-২ দিয়ে বছরে প্রায় ৮০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা থাকলেও বাস্তবে এই দুই টার্মিনাল দিয়ে ১ কোটি ২৬ লাখের বেশি যাত্রী সেবা নিচ্ছেন। তৃতীয় টার্মিনাল চালু হলে অতিরিক্ত ১ কোটি ২০ লাখ যাত্রী ব্যবস্থাপনার সক্ষমতা তৈরি হবে। সেই হিসাবে বছরে দুই কোটির বেশি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করবেন। তৃতীয় টার্মিনাল চালু হলে আন্তর্জাতিক যাত্রী চলাচল উল্লেখযোগ্যভাবে বাড়বে। তবে ২২ হাজার কোটি টাকার বেশি খরচ হলেও বাড়তি যাত্রীর তথ্য যাচাইয়ের প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা গড়ে তোলা হয়নি। এই প্রেক্ষাপটে ১৬ ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিদ্যমান আইটি অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা এই বর্ধিত চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত নয়। সীমিত সার্ভার সক্ষমতা, অপর্যাপ্ত স্টোরেজ, তুলনামূলক ধীরগতির নেটওয়ার্ক, অসম্পূর্ণ সাইবার নিরাপত্তা ব্যবস্থা ও আধুনিক বায়োমেট্রিক প্রযুক্তির অভাব ইমিগ্রেশন কার্যক্রম ধীর, জটিল এবং ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। এছাড়া বর্তমান বৈশ্বিক নিরাপত্তা প্রেক্ষাপট আন্তর্জাতিক বিমানবন্দরে জাল পাসপোর্ট ব্যবহার, পরিচয় গোপন করে ভ্রমণ, আন্তঃদেশীয় অপরাধ, মানবপাচার, সন্ত্রাসবাদ ও সাইবার আক্রমণের মতো ঝুঁকি ক্রমাগত বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন, নির্ভরযোগ্য ও উচ্চ সক্ষমতাসম্পন্ন আইসিটি অবকাঠামো প্রতিষ্ঠা অপরিহার্য। প্রস্তাবিত অবকাঠামো বাস্তবায়নের মাধ্যমে যাত্রীসেবা দ্রুততর হবে, পরিচয় যাচাইয়ের নির্ভুলতা বাড়বে, কেন্দ্রীয়ভাবে বিপুল পরিমাণ তথ্য নিরাপদে সংরক্ষণ ও বিশ্লেষণ করা সম্ভব হবে এবং সম্ভাব্য সাইবার আক্রমণ ও নিরাপত্তা ঝুঁকি কার্যকরভাবে প্রতিরোধ করা যাবে। একই সঙ্গে এটি ভবিষ্যতে যাত্রীসংখ্যা বৃদ্ধি, নতুন প্রযুক্তি সংযোজন ও অন্য সরকারি নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করার সক্ষমতা নিশ্চিত করবে। ১৬ পদক্ষেপের মধ্যে উচ্চক্ষমতাসম্পন্ন সার্ভার, কেন্দ্রীয় স্টোরেজ, নেটওয়ার্ক অবকাঠামো, কোর ও বেসিক ফায়ারওয়াল, ই-পাসপোর্ট রিডার, মাল্টিমোডাল বায়োমেট্রিক শনাক্তকরণ ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও অপটিক্যাল ফাইবারভিত্তিক সংযোগ সমন্বিতভাবে একটি নিরাপদ, দ্রুত, নিরবচ্ছিন্ন ও ভবিষ্যৎ-উপযোগী ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তোলা হবে।
আমাদের থার্ড টার্মিনাল চালু করতে হবে। জনগণের সার্ভিস স্মুথ করতে হবে। এজন্য ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকার তৃতীয় টার্মিনালের ইমিগ্রেশনে আধুনিকায়ন’ প্রকল্প নেওয়া হচ্ছে। এই প্রকল্পটি বাস্তবায়ন করতে পারলে আকাশপথে সেবা নিতে আসা যাত্রীদের জন্য অনেক ভালো হবে।-স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পরিকল্পনা-১ অধিশাখা) মীর্জা মোহাম্মদ আলী রেজা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পরিকল্পনা-১ অধিশাখা) মীর্জা মোহাম্মদ আলী রেজা বলেন, ‘আমাদের থার্ড টার্মিনাল চালু করতে হবে। জনগণের সার্ভিস স্মুথ করতে হবে। এজন্য ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকার তৃতীয় টার্মিনালের ইমিগ্রেশনে আধুনিকায়ন’ প্রকল্প নেওয়া হচ্ছে। এই প্রকল্পটি বাস্তবায়ন করতে পারলে আকাশপথে সেবা নিতে আসা যাত্রীদের জন্য অনেক ভালো হবে।’ এরই মধ্যে প্রকল্পের প্রস্তাবনা পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রকল্পের ওপর পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. নেয়ামত উল্যা ভূঁইয়ার সভাপতিত্বে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের মোট প্রস্তাবিত ব্যয় ৪৯ কোটি ৪৯ লাখ ১৭ হাজার টাকা। সম্পূর্ণ জিওবি অর্থায়নে জুলাই ২০২৬ থেকে জুন ২০২৭ মেয়াদে বাস্তবায়নের জন্য ডিপিপি প্রস্তাব করা হয়েছে। প্রকল্পের মাধ্যমে একটি আধুনিক, সমন্বিত, উচ্চপ্রাপ্যতা, তথ্যনিরাপদ, সম্প্রসারণযোগ্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন ইমিগ্রেশন আইসিটি অবকাঠামো প্রতিষ্ঠিত হবে। সার্বিকভাবে, দেশের সীমান্ত নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক যাত্রীদের জন্য নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার লক্ষ্যে আলোচ্য প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রস্তাবিত প্রকল্পের বিষয়ে কিছু সুপারিশ দিয়েছে পরিকল্পনা কমিশন।
পরিকল্পনা কমিশনের সুপারিশ
পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বলেন, প্রস্তাবিত ব্যয় অঙ্গের/আইটেমের পুনরাবৃত্তি যাচাই করে পুনরাবৃত্তি নেই মর্মে প্রত্যয়নপত্র পুনর্গঠিত ডিপিপিতে সংযুক্ত করা প্রয়োজন। প্রকল্পে ‘সফটওয়্যার ও ইক্যুইপমেন্ট ক্রয়’ খাতে ৪৭ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে, যার বিস্তারিত কারিগরি নির্দেশ, ব্যয় বিভাজন, ব্যয় প্রাক্কলনের ভিত্তি ডিপিপিতে সংযুক্ত থাকা আবশ্যক। ‘সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ, অনুমোদন ও সংশোধন নির্দেশিকা’র নির্দেশনা অনুযায়ী, প্রকল্পের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে। সংক্ষিপ্ত উদ্দেশ্য ও যথাসম্ভব পরিমাণ/সংখ্যাভিত্তিক লক্ষ্যমাত্রা ভিন্ন ভিন্ন অনুচ্ছেদে উল্লেখপূর্বক সে অনুযায়ী লগফ্রেম পুনর্গঠন করতে হবে।’ তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি সভায় জানান, বর্তমান বাজারদর ও প্রতিটি আইটেমের একক দর বিশ্লেষণ করে এ অঙ্গের ব্যয় প্রাক্কলন করা হয়েছে। প্রস্তাবিত সফটওয়্যার/ইক্যুইপমেন্ট কেনার প্রয়োজনীয়তা, বিস্তারিত কারিগরি বিনির্দেশ, যৌক্তিকতা ও খাতভিত্তিক ব্যয় নির্ধারণের বিষয়ে যাচাই করা হয়েছে। যোগ্য ও অভিজ্ঞ কর্মকর্তা বিশেষজ্ঞ নিয়ে সরকারের বিদ্যমান নীতিমালা অনুসরণ করে বাজারদর যাচাই কমিটি গঠন করে এ কমিটির সদস্যদের স্বাক্ষরিত প্রতিবেদন উন্নয়ন প্রকল্প প্রস্তাবনায় (ডিপিপি) সংযুক্ত করা হয়েছে। সফটওয়্যার ও ইক্যুইপমেন্ট ক্রয় খাতের ব্যয় যৌক্তিকভাবে প্রাক্কলন করা হয়েছে। ২০১৭ সালে তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রকল্প নেওয়া হয়। ২১ হাজার ৩৯৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০১৯ সালের ২৮ ডিসেম্বর নির্মাণকাজ শুরু হয়। এই ব্যয়ের মধ্যে সরকার ৫ হাজার কোটি টাকা দিয়েছে এবং বাকি অর্থ জাপানি সংস্থা জাইকার ঋণ। যদিও পরে আরেক দফায় প্রায় এক হাজার কোটি টাকা ব্যয় বাড়ানো হয়। ২০২৩ সালের ৭ অক্টোবর টার্মিনালের আংশিক উদ্বোধন হয়। তখন বেবিচক জানিয়েছিল ২০২৪ সালের মধ্যে এটি পূর্ণাঙ্গভাবে চালু হবে, যদিও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইসলাম ধর্মের পবিত্রতম স্থান মক্কা নগরীসহ সৌদি আরবের একাধিক অঞ্চলে সম্ভাব্à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দুপুর ১২টা রাজধানীর পঙ্গু হাসপাতালের টিকিট কাউন্টার পেরিয়ে আউটডোরের আগে করিডরে বিছানা পেতে বসে আ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তৈরি পোশাক রফতানি খাতের বড় অংশজুড়েই রয়েছে মৌলিক বা ‘বেসিক’ পণ্য। টি-শার্ট, প্যান্ট, à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited