শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:১৩ পিএম, ২০২৬-০৫-২০
মরক্কোর পররাষ্ট্র, আফ্রিকান সহযোগিতা ও প্রবাসী বিষয়ক মন্ত্রী নাসের বুরিতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। স্থানীয় সময় মঙ্গলবার (১৯ মে) মরক্কোর রাজধানী রাবাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উভয় পক্ষ রাজনৈতিক সম্পর্ককে এগিয়ে নিতে ধারাবাহিক উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরক্কো সফরের কথা সশ্রদ্ধভাবে স্মরণ করেন এবং রাবাতে তার নামে একটি সড়কের নামকরণ করে দেশটিকে সম্মানিত করার জন্য মরক্কোর উদারতার প্রশংসা করেন। উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, বস্ত্র, ওষুধশিল্প, মৃৎশিল্প, ক্রীড়া, সংস্কৃতি, কৃষি, শিক্ষা, নারী ক্ষমতায়ন, জাহাজ নির্মাণ এবং জনগণের মধ্যে সংযোগসহ বিভিন্ন খাতে বাংলাদেশ-মরক্কো সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। চলমান সহযোগিতা মূল্যায়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নতুন ক্ষেত্র অন্বেষণের জন্য তারা যত দ্রুত সম্ভব ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরবর্তী দফার যৌথ পরামর্শ সভা আহ্বান করতে সম্মত হয়েছে।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited