বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

এককভাবে নির্বাচন করবে এলডিপি

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৩১ পিএম, ২০২৫-১২-২৪

এককভাবে নির্বাচন করবে এলডিপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে জোটে না গিয়ে এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। দলটির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মগবাজারের গুলফেশা টাওয়ারে এলডিপির পার্টি অফিসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে এলডিপির প্রেসিডিয়াম সদস্য নুরুল আলম তালুকদার, লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী, ড. নিয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল ও অ্যাডভোকেট মাহবুব মোর্শেদসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেন, বিএনপির কাছে আমরা ১৪ জনের একটা শর্ট লিস্ট দিয়েছিলাম। আমরা বলিনি যে আমাদের ১৪ জনকেই নমিনেশন দিতে হবে। তারা ১২ জন দিতে পারতো, ১০ জন দিতে পারতো। অন্তত, একটা সম্মানজনক ৮-৯টি আসন দিলেও আমাদের দলটা টিকে যেত। কিন্তু, তারা আমাকেসহ মাত্র দুইজনকে নমিনেশন দিতে চাইলো। এর মধ্যে আমার আসনটি আমি ধরতেছি না, কেননা এই আসনে মহান আল্লাহর রহমতে আওয়ামী লীগ, বিএনপিসহ সবার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয় হয়ে সংসদে গিয়েছিলাম। সেই অর্থে তারা মাত্র একটি আসন দিতে চাইল। এর অর্থ হলো- তারা হয়তো আমাদের দলটিকে রাখতে চায় না। আমার ধারণা, আমরা যেহেতু একবার তাদের দল ছেড়ে দিয়েছিলাম সেহেতু তারা একটা শাস্তি দিতে চায়। তিনি বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই আমরা বিএনপিকে শর্ট লিস্ট দেওয়ার পর আজ পর্যন্ত আমাদের সঙ্গে একবারও বসে নাই। দুই একজনকে আলাদাভাবে ডাকলেও দলের সঙ্গে বসেনি। অথচ, আমাদের শর্ট লিস্ট আমি তারেক রহমান, মির্জা ফখরুল এবং সালাউদ্দিন আহমদের কাছেও পাঠিয়েছি। সবশেষ আমাদের নেতারা গিয়ে দুই ঘণ্টা বিএনপি অফিসে বসা ছিল। বিএনপির মহাসচিব আমাদের দলের সঙ্গে একটা বৈঠকও করেননি। আনঅফিশিয়ালি নজরুল ইসলাম এবং রিদোয়ান আহমদ বা কারো কারো সঙ্গে এককভাবে কথা বলেছেন। মহাসচিবের নেতৃত্বে আমাদের দলের সাত জনের কমিটির সঙ্গে বিএনপি একবারও বসে নাই। তিনি আরও বলেন, বিগত দিনগুলোতে নিজের পকেটের পয়সা খরচ করে আমাদের দল চলেছে, চান্দাবাজি করে নাই। আমাদের দলের সব টাকা আমাদের নেতারাই যোগান দিয়েছে। আমাদের এরকম কোনো ফান্ডও নাই, যেখান থেকে আমরা টাকা খরচ করতে পারি। অনেক কষ্ট করে আমরা আমাদের দলকে টিকিয়ে রেখেছি। অনেক বিপদের মধ্যে দিয়ে আমাদের অতিবাহিত হতে হয়েছে। এখন শেষ পর্যন্ত দেখা গেল, ছাগল আর গরুর দাম একই। কোনো পার্থক্য নাই। এলডিপিকে দুইটা সিট দেওয়া হয়েছে। দুইটা সিটের মধ্যে আমি বলব, একটা সিটেই দেওয়া হয়েছে। এলডিপির এই নেতা বলেন, যারা আমার দলের নির্বাচন করতে ইচ্ছুক। তারা সবাই অনতিবিলম্বে আমাদের যুগ্ম মহাসচিব বেলালের সঙ্গে যোগাযোগ করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করবেন। আপনাদের যে সমস্ত কাগজপত্র প্রয়োজন নির্বাচন অফিসারের সঙ্গে কথা বলে সে কাগজপত্রগুলো প্রস্তুত করবেন। পার্টির পক্ষ থেকে যে সিম্বল দিতে হবে, তার জন্য কাগজ প্রস্তুত আছে এবং এটার সঙ্গে একটা চিঠিও দিতে হবে, সেই চিঠিও প্রস্তুত আছে। যোগাযোগ করলে আমরা সে কাগজগুলো প্রত্যেক প্রার্থীকে দিয়ে দেব। এখন আর কোনো বাধা থাকলো না। এলডিপি এককভাবে মাঠে নির্বাচন করবে, ইনশআল্লাহ। এদিকে, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ আজ বিএনপিতে যোগ দিয়ে কুমিল্লা-৭ আসন থেকে নির্বাচন লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। এমন পরিস্থিতিতে এই জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়।

রিটেলেড নিউজ

দেশে ফেরার নাটকে ১৩ বার ফেল করেছেন শেখ হাসিনা: ডা. শফিকুর রহমান

দেশে ফেরার নাটকে ১৩ বার ফেল করেছেন শেখ হাসিনা: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধা...বিস্তারিত


মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলোর নারী শাখা

মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলোর নারী শাখা

নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি দলগুলোর নারী বিভাগ। জোটবদ্ধভাবে মাঠের আন্দোলন ও নির্বাচ...বিস্তারিত


পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দ...বিস্তারিত


জুলাই বিপ্লব এখনো জীবিত, ম্যান্ডেট নির্যাতনের লাইসেন্স নয়: জামায়াত আমির

জুলাই বিপ্লব এখনো জীবিত, ম্যান্ডেট নির্যাতনের লাইসেন্স নয়: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর ভিন্নমতাবলম্বী ও স্বতন্...বিস্তারিত


ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল...বিস্তারিত


গুলিস্তানে গেলে পকেটে ফোন-মানিব্যাগ থাকে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

গুলিস্তানে গেলে পকেটে ফোন-মানিব্যাগ থাকে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর