বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

লক্ষ্মীপুরে মেঘনাপাড়ে লাখো দর্শনার্থীর উপস্থিতি-করোনা সংক্রমনের আশংকা

সংবাদদাতা, লক্ষ্মীপুর :    |    ০৫:৩৮ পিএম, ২০২১-০৫-১৭

লক্ষ্মীপুরে মেঘনাপাড়ে লাখো দর্শনার্থীর উপস্থিতি-করোনা সংক্রমনের আশংকা


কঠোর লকডাউন উপেক্ষা করে দর্শনার্থীদের ঢল নেমেছে লক্ষ্মীপুরের রামগতি আলেকজান্ডার মেঘনাপাড়ে। উপস্থিতি অতীতের সকল রেকর্ড ভেংগে লাখো লোকের সমাবেশ। সচেতন মহলের আশংকা করোনা ভাইরাস সংক্রমণে ঝুঁকিতে পড়তে পারে রামগতি উপজেলা।
সরেজমিনে আলেকজান্ডার মেঘনার তীরে গিয়ে দেখা যায়,করোনা মহামারীর এই কঠিন মুহুর্তে মেঘনানদীর তীরে লাখো জনতার উপচেপড়া ভীড়।নারী পুরুষ শিশু ও বৃদ্ধা সহ সব শ্রেনী পেশার হাজার হাজার মানুষ সকাল থেকে গভীর রাত পর্যন্ত রামগতি উপজেলার আলেকজান্ডার মেঘনার তীরের বিভিন্ন স্পটে ঢোল বাধ্য বাজিয়ে আনন্দ উল্লাসের নামে মহা যন্ত্রণা দিচ্ছে এলাকাবাসীকে। ঈদ আনন্দের নামে সড়ক ও বাজারগুলোতে শত শত গাড়ীর বহর ও ঢোল বাধ্যের যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী।মাস্ক,স্বাস্থ্য বিধির বালাই নেই। থানা ট্রাফিক পুলিশের সামনে দিয়েই উচ্চ আওয়াজের বাদক দল নাচানাচি করে পিক-আপ ভর্তি হয়ে অবাধ চলাচল রীতিমতো বিরক্তিকর। অপরদিকে চলমান করোনা পরিস্থিতির উদ্বেগজনক অবস্থায় এহেন অনিয়ন্ত্রিত উৎসবকে 'তামাশা' বলে মনে করছে রামগতিবাসী লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, কুমিল্লা ও রামগতির বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ড থেকে প্রায় লাখো মানুষের উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে। মেঘনার তীরে মানুষের উপস্থিতি কক্সবাজারের সমুদ্র সৈকতের মত। চলমান লকডাউন ও করোনা মহামারীতে দেশের বিভিন্ন স্থান থেকে লোকজনের অবাধ যাতায়াত রামগতির জন্য এক অশনিসংকেত।  
এসবের বিরুদ্ধে এবং চলমান লকডাউন কার্যকর করতে পুলিশকে দেওয়া বিচারিক ক্ষমতার সফল বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে। 
ঈদের দিন এবং ঈদের পরদিন ব্যাপক সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি ঘটেছে।আশপাশের জেলা উপজেলা থেকে বাস, ট্রাক, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে দর্শনার্থীরা মেঘনার সৌন্দর্য দেখতে আসছেন। ট্রলারে, স্পিডবোটে করে নদী ও চরে ঘুরছেন। লকডাউন জেনেও এবারের ঈদে বেড়ীবাঁধ এলাকায় হোটেল রেস্তোরাঁর সংখ্যা বেড়েছে। নতুন করে স্থাপিত হয়েছে বেশ কয়েকটি রেস্তোরাঁ।
ব্যাপক জনসমাগম হলেও স্বাস্থ্যবিধি মানার ন্যুনতম বালাই ছিলনা কোন দর্শনার্থীর । মাক্স পরতেও দেখা যায়নি কাউকে।
বেড়েছে বাইকারের সংখ্যাও। বেড়ীবাঁধ এলাকায় ছবি তোলার জন্য আছেন ত্রিশজনের একটি ফটোগ্রাফার টিম। নির্ধারিত ফি পরিশোধ করে ছবি তুলে দিচ্ছেন তারা।
নেয়াখালীর মাইজদী থেকে ঘুরতে আসা মোঃ সাইদ হোসেন, রিয়াদ, আজগর বলেন লকডাউন জেনেও এখানে আসছি। এতো লোক হবে ধারনা ছিলো না।
সোস্যাল এক্টিভিস্ট মাসুদ সুমন জানান, লকডাউনে এতো বেশি জনসমাগম কাম্য ছিলো না। এ ব্যাপারে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছি। রামগতিতে করোনার মৃত্যু ঘটেছে। হয়তো কয়েকদিন পর হাসপাতালেও জায়গা দেয়া যাবেনা।
ব্যাপক জনসমাগম নিয়েও সোস্যাল মিডিয়ায় নেটিজেনরা নানান মন্তব্য করেছেন। স্থানীয় প্রসাশনের দুর্বলতাও দেখছেন কেউ কেউ। অন্যদিকে প্রশাসনের কড়াকড়ি আরোপের কথাও বলেছেন অনেকেই। 
আলেকজান্ডার উপজেলা পরিষদ সংলগ্ন সংবাদকর্মী আব্দুল্লাহ আল নোমান ও শাহীর শাহ বলেন, ঈদের দিন সকাল থেকে হাজার হাজার দর্শনার্থী শত শত গাড়ীর বহর নেয়ে ঢোল বাধ্য বাজিয়ে নদীর পাড়ে আসেন।করোনা মহামারীতে লাখো জনতার অবাধ যাতায়াত এখানকার মানুষ আতংকিত। এব্যাপারে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন রামগতিবাসী ।
রামগতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান বলেছেন, ইতিমধ্যে পুলিশের ফোর্স পাঠানো হয়েছে। এখন থেকে আর কাউকে বেড়ীবাঁধ এলাকা উঠতে দেয়া হবে না।
রামগতি উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আবদুল মোমিন বলেছেন, ঈদের দিন বিকেলে প্রচুর লোক চলে আসছে। আজ (রোববার) থেকে আর হবে না। আনসার সদস্যের একটা টীম পাঠানো হয়েছে। এখন থেকে জনসমাগম বন্ধ থাকবে।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর