বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রামুতে শ্বাশুড়িকে কুপিয়ে হত্যা, পুত্রবধুূ তিনদিনের রিমান্ডে

কক্সবাজার, প্রতিনিধি :    |    ০৮:০৬ পিএম, ২০২২-০৭-২৩

রামুতে শ্বাশুড়িকে কুপিয়ে হত্যা, পুত্রবধুূ তিনদিনের রিমান্ডে

 

কক্সবাজারের রামুতে মমতাজ বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে ছয় টুকরো করে হত্যার পর মাটি চাপা দেওয়ার অভিযোগে পুত্রবধূ রাশেদা বেগমকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শনিবার (২৩ জুলাই) সকালে জেলা কারাগার থেকে রাশেদাকে রামু থানায় নেওয়া হয়। এরপর হত্যাকাণ্ডের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন পুলিশ কর্মকর্তারা। এর আগে বৃহস্পতিবার (২১ জুলাই) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে রামু থানার পুলিশ। শুনানি শেষে বিচারক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, গত ১৬ জুলাই বিকেলে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম উমখালীতে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয় মমতাজ বেগমকে। এরপর তার মরদেহ ছয় টুকরা করে বস্তায় ভরে বাড়ির আঙিনায় পুঁতে ফেলা হয়। ১৭ জুলাই সন্ধ্যায় মাটি খুঁড়ে নিহতের মরদেহের টুকরাগুলো উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে মমতাজের একমাত্র ছেলে মো. আলমগীরের স্ত্রী রাশেদা বেগমকে গ্রেপ্তার করে। ১৮ জুলাই বিকেলে আদালতের মাধ্যমে রাশেদাকে জেলা কারাগারে পাঠানো হয়। এর পরদিন  ১৯ জুলাই মমতাজের মেয়ে আয়েশা বেগম বাদী হয়ে রাশেদা বেগম, তার দুই ভাই অলী উল্লাহ, তারেক উল্লাহ এবং বাবা সৈয়দ নুরের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন  বলেন, এ মামলার প্রধান অভিযুক্ত রাশেদা বেগম। কারগার থেকে আনার পরই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক কলহের জের ধরে রাশেদা বেগম ধারালো অস্ত্র দিয়ে শাশুড়ি মমতাজকে হত্যা করেন বলে সন্দেহ করা হচ্ছে। এ হত্যাকাণ্ডে অন্য কারও সংশ্লিষ্টতা আছে কিনা, তার অনুসন্ধান চলছে। মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। আলোচিত এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রামু থানার পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী বলেন, চাঞ্চল্যকর মমতাজ হত্যাকাণ্ডের ঘটনাটি খুব গুরুত্ব সহকারে  তদন্ত করা হচ্ছে। উল্লেখ্য গত ১৬ জুলাই বিকেলে মমতাজ বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন ছেলের বউ রাশেদা বেগম।   এরপর মরদেহ কেটে ছয় টুকরা করে বাড়ির আঙিনায় টিউবওয়েলের পাশে গর্ত করে পুঁতে রাখেন। এ সময় ছেলে মো. আলমগীর (৩২) বাড়িতে ছিলেন না। তিনি কক্সবাজার সৈকতের একটি আবাসিক হোটেলের কর্মচারী। শনিবার বিকেলে  মো. আলমগীর বাড়িতে এসে মাকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন।   না পেয়ে ফেসবুকে মায়ের ছবি দিয়ে সন্ধান চেয়ে একটি স্ট্যাটাস দেন। এতেও তিনি মায়ের খোঁজ পাননি। পরদিন  বিকেল পাঁচটার দিকে তিনি বাড়ির আঙিনার টিউবওয়েলের পাশে মায়ের শাড়ির অংশ দেখতে পেয়ে মাটি খুঁড়তেই তার শাড়ি ও মরদেহ দেখতে পান। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মমতাজ বেগমের ছয় টুকরো মরদেহ উদ্ধার করে। এদিকে শুক্রবার (২২ জুলাই) বিকেলে উমখালী গ্রামে মমতাজ বেগমের হত্যাকারীদের গ্রেপ্তার ও পুত্রবধূ রাশেদার ফাঁসি দাবি করে মানববন্ধন করেছেন এলাকার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী হাজির পাড়া এলাকায় নিহতের বাড়ির পাশে রাজারকুল-চেইন্দা সড়কে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা  বলেন, বৃদ্ধা শ্বাশুড়িকে ছেলের বউ কেটে ৬ টুকরো করে মাটিচাপা দেওয়ার ঘটনা সব বিবেকবান মানুষকে হতবাক করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির দাবি করে এবং জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত  না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার  ঘোষনা দেন তারা। নিহতের পরিবারের সদস্য সিরাজুল হকের সভাপতিত্বে মানববন্ধনে রামু উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন, মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোদেশতা বেগম রীনা, রামু প্রেসক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া, মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জহুর আলম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রানা, ইউপি সদস্য আমির হামজা ও আজিজুল হক দুদু মিয়া, আওয়ামী লীগ নেতা আবদুল হামিদ ও হাজীরপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সংবাদকর্মী নুর মোহাম্মদ বক্তব্য দেন।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর