বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কি হবে আজ-লজ্জা না সম্মানরক্ষা?

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কি হবে আজ-লজ্জা না সম্মানরক্ষা?

স্পোর্টস ডেস্ক :    |    ১১:১৩ এএম, ২০২৩-০৩-০৬

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কি হবে আজ-লজ্জা না সম্মানরক্ষা?

আমাদের বাংলা স্পোর্টস ডেস্কঃঅনেক দিন পর ঘরের মাঠে একটা ভিন্ন পরিবেশ-পরিস্থিতির মুখোমুখি টিম বাংলাদেশ। ইতিহাসকে মানদণ্ড ধরলে দেখা যাবে, গত প্রায় ৭ বছর টানা ৭ সিরিজে চট্টগ্রামের ম্যাচ মানেই ছিল টাইগারদের প্রতিপক্ষকে ধবল ধোলাই বা ‘বাংলাওয়াশের’ ম্যাচ। বেশিরভাগ ক্ষেত্রে ঢাকায় প্রথম ২ ম্যাচ জিতেই চট্টগ্রাম গেছে স্বাগতিকরা।

সবার জানা, টানা ৭ সিরিজ জয়ের পর এবার আবার দেশের মাটিতে সাত বছরের মাথায় এসে সিরিজ পরাজয় ঘটেছে টাইগারদের। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ এ সিরিজ নিশ্চিতের ম্যাচটিও ৭ জুলাই চট্টগ্রামে। ঢাকায় ১-১ এ শেষ করে চট্টগ্রামে এসে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে সিরিজ নিশ্চিত করেছিল মাশরাফির বাংলাদেশ।

গত বছর, তথা ২০২২ সালে আফগানিস্তান ও ভারতের সাথে দু-দুটি সিরিজে ২-০তে এগিয়ে থেকে ধবলধোলাইয়ের ম্যাচ হয়েছে চট্টগ্রামে। দুটিতেই হেরেছে টাইগাররা। শেষ পর্যন্ত ২-১ এ সিরিজ জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে স্বাগতিকদের।কিন্তু এবার আর সে অবস্থা নেই। সাত বছর পর সিরিজ হেরেই চট্টগ্রামে গেছে এবার টিম বাংলাদেশ। অন্যবারের মতো তামিম বাহিনীর সামনে এবার আর তাই সিরিজ বিজয়ের হাতছানি নেই। প্রতিপক্ষকে ‘বাংলাওয়াশ’ করার সুযোগও নেই। বরং আছে নিজেদের ধবলধোলাইয়ের হাত থেকে বাঁচার তাগিদ।

ঢাকায় প্রথম ২ ওয়ানডে হেরে সিরিজ হাতছাড়া করেছে তামিম ইকবালের দল। এখন চট্টগ্রামের শেষ ম্যাচটি তাই রূপ নিয়েছে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে।সোমবার (৬ মার্চ) জহুর আহমেদ চৌধুরী স্টেডিযামে তৃতীয় ও শেষ ম্যাচটি তাই তামিম ইকবার বাহিনীর হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার জস বাটলারের দলকে হারাতে পারলে তামিম, লিটন, সাকিব, মুশফিক, রিয়াদ, মিরাজ, তাসকিন ও মোস্তাফিজরা সান্ত্বনা পাবেন। মুখ রক্ষা হবে। হোয়াইটওয়াশ হতে হবে না।

সাগরিকায় তামিমের দল কি তা পারবে? ঢাকায় না পাওয়া জয়ের দেখা মিলবে এবার চট্টগ্রামে? সে প্রশ্ন সামনে রেখেই আগামীকাল ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার মতো এ ম্যাচটিও শুরু হবে দুপুর ১২টায়।ইতিহাস ও পরিসংখ্যান জানাচ্ছে, গত বছর দু-দুটি সিরিজে আফগানিস্তান এবং ভারতের বিপক্ষে ২-০তে এগিয়ে চট্টগ্রামে শেষ ম্যাচ হেরেছে টাইগাররা।

গত বছর ফেব্রুয়ারিতে আফগানদের বিপক্ষে এই চট্টগ্রামে প্রথম দুই ম্যাচ ৪ উইকেট ও ৮৮ রানে জিতে শেষ ম্যাচে ৭ উইকেটে হেরেছে টাইগাররা। ডিসেম্বরে রোহিত শর্মা ও বিরাট কোহলির ভারতের বিপক্ষে শেরে বাংলায় প্রথম ২ ম্যাচ যথাক্রমে ১ উইকেট ও ৫ রানে জিতে সাগরিকায় শেষ ম্যাচে ২২৭ রানের বিশাল ব্যবধানে হার মানে বাংলাদেশ।এবার ঢাকায় যথাক্রমে ৩ উইকেট ও ১৩২ রানে হেরে ২-০তে হেরে সিরিজ হাতছাড়া করে তারপর সাগরিকায় মাঠে নামবে তামিমের দল।

অর্থাৎ সান্ত্বনার জয় পেতে এবার ইতিহাস বদলাতে হবে। ঢাকায় হেরে চট্টগ্রামে জিততে হবে। গত বছর দু’বার এর উল্টোটা হয়েছে। জিততে জিততে চট্টলায় গিয়ে প্রথমে আফগানিস্তান, পরে ভারতের কাছে হেরেছে টাইগাররা। এবার ঢাকায় হারা তামিমের দল কি ইতিহাস বদলাতে পারবে চট্টগ্রামে?

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর