শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৮:০৭ পিএম, ২০২৪-১০-১৩
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে শিয়া-সুন্নি সংঘর্ষে তিন নারী ও দুই শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছে। কর্মকর্তারা এ খবর জানান।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় সুন্নি ও শিয়া মুসলিমরা কয়েক মাস ধরে বিরতিহীন লড়াইয়ে লিপ্ত রয়েছে।
সাবেক আধা-স্বায়ত্তশাসিত কুররাম জেলায় শিয়া ও সুন্নি মাজহাব অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ইতিহাস রয়েছে। এ জেলায় বিগ বছরগুলোতে কয়েক শ’ মানুষের প্রণহানি ঘটেছে।
নাম প্রকাশ না করার শর্তে কুররাম প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা এএফপিকে জানান, শনিবার আধাসামরিক বাহিনীর পাহারায় সুন্নিদের একটি কনভয় পাহরায় ভ্রমণ করার সময় হামলায় শিকার।
তিনি বলেছেন, এতে তিন নারী ও দুই দুই শিশুসহ ১৪ জন নিহত হয়েছে এবং আরও ছয়জন আহত হয়েছে।
কর্মকর্তা বলেন ফ্রন্টিয়ার পুলিশ এ হামলার জবাবে দুই হামলাকারীকে হত্যা করেছে। এরা শিয়া হিসেবে চিহ্নিত।
জুলাই ও সেপ্টেম্বরে কয়েকটি সংঘর্ষে কয়েক ডজন লোক নিহত হয়। জিরগা বা উপজাতীয় কাউন্সিলে উদ্যোগে যুদ্ধবিরতির পর সংঘর্ষ সাময়িকভাবে বন্ধ হয়। কর্মকর্তারা নতুন করে একটি যুদ্ধবিরতিতে উপনীত হওয়ার চেষ্টা করছেন।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited