শিরোনাম
সংকাদদাতা, সিরাজগঞ্জ: | ০৬:৩১ পিএম, ২০২১-০৮-০৩
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলাতে ৬শ ৩৫ জন দরিদ্র, কর্মহীন ও তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) সকালে জেলার শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সিরাজগঞ্জ সদর উপজেলার ইউএনও মো. আনোয়ার পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) শফিকুল ইসলাম ও পরিচালক মো.আবু নাসের। উক্ত অনুষ্ঠানের আগে সকালে সিরাজগঞ্জ জেলার অফিসার্স ক্লাবে ১৩৫ জন হিজরা সম্প্রদায়ের হিজরাদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার অনিদ্য গুহ, মাসুম বিল্লাহ্, বাংলাদেশ তাঁতী লীগের সহ-সভাপতি এম জি মোস্তফা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited