বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

র‍্যাবের পৃথক দুই অভিযানে গ্রেফতার ০২

মোঃ মাসুদুজ্জামান রাজিব    |    ০৫:৫৮ পিএম, ২০২৪-১১-০৬

র‍্যাবের পৃথক দুই অভিযানে গ্রেফতার ০২

র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৪৯৫ বোতল ফেনসিডিল উদ্ধারপূর্বক মোঃ রুবেল হোসেন নামের একজনকে গ্রেফতার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। অপরদিকে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে ফার্নিচার কর্মী মোঃ ফারুক হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি আবদুল নবী লেদু’কে নগরীর খুলশী থানা এলাকা হতে গ্রেফতার করে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি দল।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কিছু মাদকব্যবসায়ী একটি প্রাইভেট কার নিয়ে মাদকদ্রব্য বহন করে কুমিল্লা থেকে চট্টগ্রাম যাচ্ছে। এমন খবর পেয়ে মঙ্গলবার র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল ফেনী মডেল থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যম রামপুর এলাকার র‌্যাব ক্যাম্প সংলগ্ন মদিনা অটো গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় একটি প্রাইভেটকার থামতে সংকেত দিলে একপর্যায়ে কার থামলে  কয়েকজন পালিয়ে গেলেও র‌্যাব সদস্যরা মোঃ রুবেল হোসেন (২৪) নামের একজনকে গ্রেফতার করে হেফাজতে নেয়। সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার শালুকিয়া গ্রামের হাবিবুল্লাহর ছেলে। পরে আসামির দেখানো ও শনাক্তমতে প্রাইভেট কারের পিছনের ব্যাকডালার ভিতরে বিশেষ কৌশলে রাখা ০২টি চটের বস্তা হতে ৪৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা। 

অপরদিকে, গত ১৬ জুলাই (মঙ্গলবার) চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ মডেল থানাধীন মুরাদপুর এন মোহাম্মদ প্লাষ্টিক এর বিপরীত পাশে জুমাইরা বিল্ডিং এর সামনে ছাত্র-জনতা বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালনের সময় নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার সৈয়দপুর গ্রামের মোঃ দুলালের ছেলে চট্টগ্রামের এসএস ফার্নিচারকর্মী মোঃ ফারুক তাঁর কর্মস্থল থেকে বহদ্দারহাটে ভাত খাওয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় মুরাদপুর পৌঁছালে সংঘর্ষের মধ্যে দুষ্কৃতিকারীদের গুলিতে বুকে, পেটে ও পায়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এঘটনায় ভিকটিমের পিতা পাঁচলাইশ থানা একটি হত্যা মামলা করে। গোপন সংবাদের মাধ্যমে র‍্যাব জানতে পারে যে, এ মামলার পলাতক আসামি খুলশী থানার গরীবুল্লাহ শাহ মাজার এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় র‍্যাবের একটি আভিযানিক সেখানে অভিযান পরিচালনা করে আবদুল নবী লেদু'কে (৫০) গ্রেফতার করে। সে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড়ের হাজী ভবনের আব্দুল হাকিমের ছেলে। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় আরো ৫টি মামলা রয়েছে। 

র‍্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফফর হোসেন 'দৈনিক আমাদের বাংলা'কে পৃথক দুটি অভিযান দু'জনকে গ্রেফতারের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন ও গ্রেফতারকৃত আসামিদের এবং জব্দকৃত মাদকদ্রব্য সহ অন্যান্য আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার একজনকে ফেনী মডেল থানা পুলিশের নিকট ও অপরজনকে সিএমপি'র পাঁচলাইশ মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


 

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর