শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৫:০৮ পিএম, ২০২১-১২-০৯
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। শুক্রবার (১০ ডিসেম্বর) ঢাকা ও নারায়ণগঞ্জের ৬টি প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাচ্ছে।
ঢাকার স্টার সিনেপ্লেক্সের (বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, সনি, মিরপুর
মহাখালীর এসকেএস) ও ব্লকবাস্টার সিনেমাসে সিনেমাটি দেখা যাবে। এছাড়া নারায়ণগঞ্জের সিনেস্কোপেও মুক্তি পাচ্ছে ‘লাল মোরগের ঝুঁটি’।
এ প্রসঙ্গে নূরুল আলম আতিক বলেন, ‘আমাদের অভিজ্ঞতায় মুক্তিযুদ্ধের সিনেমা মানেই কিছু গৎবাঁধা দৃশ্যের বিস্তার! প্রায় সব সিনেমার প্রোটাগনিস্ট-এন্টাগনিস্টদের চেহারা-সুরত, হাবভাব, আচার-আচরণ, লক্ষ্য-উদ্দেশ্য একই রকম। ‘লাল মোরগের ঝুঁটি’ আমাদের মুক্তিযুদ্ধের সিনেমার প্রথাগত বয়ানের বাইরে যাবার চেষ্টা করেছে। ’
তিনি আরও বলেন, ‘মোরগ লড়াইয়ের এক উত্তেজনাকর দৃশ্যে সিনেমার শুরু; বাঘা নামে এক লাল মোরগের গুরুত্বপূর্ণ চরিত্রে আবির্ভাব ও বিকাশ; ক্লাইমেক্সে নতুন সূর্যের আগমনী হিসেবে তার ভূমিকা; আর তার অন্তিম ডাকে সিনেমার পরিণতি, যে-ডাক আমাদের সজাগ করে, সজাগ রাখে। ’
পাণ্ডুলিপি কারখানা প্রযোজিত ‘লাল মোরগের ঝুঁটি’তে অভিনয় করেছেন- লায়লা হাসান, আহমেদ রুবেল, ভাবনা, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পি সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমনসহ টাঙ্গাইল এবং গৌরীপুর এলাকার সাধারণ মানুষ।
সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য পরিচালকের নিজের। কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরীপুরের বিভিন্ন জায়গায় এর শুটিং হয়েছে।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited