বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

অস্ট্রেলিয়ায় রোজা শুরুর তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৫:৩৭ পিএম, ২০২৪-০৩-১০

অস্ট্রেলিয়ায় রোজা শুরুর তারিখ ঘোষণা

পবিত্র মাহে রমজান শুরুর তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সোমবার (১১ মার্চ) হবে শাবান মাসের শেষ দিন। পরদিন তথা মঙ্গলবার (১২ মার্চ) থেকে শুরু হবে পবিত্র রমজান মাস। খবর গালফ নিউজ।
প্রতিবেদন মতে, ফেডারেল কাউন্সিল অব ইমামস, অস্ট্রেলিয়ান ফতওয়া কাউন্সিল ও কাউন্সিল অব ফতওয়া ও শরিয়াহ আরবিট্রেশন-এই তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি নিশ্চিত করেছেন, শাবান মাস শেষ হবে সোমবার। এরপর মঙ্গলবার থেকে রোজা শুরু হবে। 
গালফ নিউজ বলেছে, ভৌগলিক অবস্থান এবং আগে চাঁদ ওঠার কারণে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে রোজার তারিখ ঘোষণা করে থাকে। অস্ট্রেলিয়া পৃথিবীর পূর্ব গোলার্ধে অবস্থিত এবং অন্যান্য দেশের তুলনায় সময়ের দিক দিয়ে এগিয়ে রয়েছে দেশটি।
পশ্চিম গোলার্ধে যেসব দেশ রয়েছে সেগুলোর তুলনায় আগে অস্ট্রেলিয়ায় ইসলামিক চন্দ্র মাস শুরু হয়। এদিকে রোববার (১০ মার্চ) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পবিত্র রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নেয়া হয়েছে।
 চাঁদ দেখার ওপর নির্ভর করে পবিত্র রমজান মাসের শুরুর বিষয়টি। আল আরাবিয়ার প্রতিবেদন মতে, সৌদি আরবে কেউ চাঁদ দেখলে তাকের তার নিকটতম কেন্দ্রকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে যারা চাঁদ দেখবেন তাদের +৯৭১২৬৯২১১৬৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। 
মূলত অর্ধচন্দ্র খালি চোখেই দেখা যায়। রোববার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেলে সোমবার (১১ মার্চ) থেকে মধ্যপ্রাচ্যে রোজা শুরু হবে। সেক্ষেত্রে রোববার রাতেই এশার নামাজের পর তারাবি নামাজ পড়া ও শেষ রাতে প্রথম সেহরিও খাবেন এই অঞ্চলের ধর্মপ্রাণ মুসলিমরা। 
অন্যদিকে চাঁদ দেখা না গেলে সোমবার আরব দেশগুলোতে শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং রমজান মাস শুরু হবে মঙ্গলবার (১২ মার্চ)। সেক্ষেত্রে সোমবার এশার নামাজের পর তারাবি নামাজ পড়া ও শেষরাতে সেহেরি খেয়ে রোজা রাখবেন মধ্যপ্রাচ্যের মুসলিমরা।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর