শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১২:০৭ পিএম, ২০২৩-০৩-১৮
আমাদের বাংলা নিউজ ডেস্কঃআজ শনিবারও দেশের আট বিভাগের কিছু কিছু জায়গায় থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঝড়-বৃষ্টির প্রবণতা আগামী দুই দিনে আরও বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগ ছাড়া দেশের অন্য এলাকায় কমবেশি বৃষ্টি হয়েছে। এ সময়ে কুষ্টিয়ার কুমারখালীতে সবচেয়ে বেশি ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এছাড়া সিলেটে ২০, টাঙ্গাইলে ৫, ঈশ্বরদীতে ৩, তাড়াশে ১, রংপুরে ১, তেঁতুলিয়ায় ২, ডিমলায় ১, ময়মনসিংহে ১, নেত্রকোনায় ১, শ্রীমঙ্গলে ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকা, গোপালগঞ্জ, কিশোরগঞ্জের নিকলী, বগুড়া, সৈয়দপুর, সাতক্ষীরা, যশোর ও চুয়াডাঙ্গায় সামান্য বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।শনিবার (১৮ মার্চ) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, শনিবার সকালে ঢাকার আকাশ মেঘে ঢাকা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কেটে দেখা মিলেছে সূর্যের।শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়া অফিস জানায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আগামী দুইদিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল বান্দরবানে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited