বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কাপ্তাই কার্গো ট্রলি: ৬৪ বছরে টনপ্রতি ভাড়া ৪ আনা থেকে ২৫ টাকা

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৭:৪৯ পিএম, ২০২৬-০২-০৫

কাপ্তাই কার্গো ট্রলি: ৬৪ বছরে টনপ্রতি ভাড়া ৪ আনা থেকে ২৫ টাকা

রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুনবাজার এলাকায় অবস্থিত কাপ্তাই কার্গো ট্রলি আজও নিরবচ্ছিন্নভাবে বহন করে চলেছে কাপ্তাই লেক থেকে কর্ণফুলি নদীতে মালামাল পারাপারের ঐতিহ্য। মাত্র ২ থেকে ৫ মিনিটে বাঁশের চালি, কাঁচামাল এমনকি ছোট নৌকা পার করে দেওয়ার এই কার্যক্রম চলছে টানা ৬৪ বছর ধরে। কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের তত্ত্বাবধানে পরিচালিত এই কার্গো ট্রলির যাত্রা শুরু হয় ১৯৬২ সালে, কাপ্তাই বাঁধ উদ্বোধনের পরপরই। তখন টনপ্রতি ভাড়া ছিল মাত্র ৪ আনা। সময়ের ব্যবধানে বর্তমানে সেই ভাড়া বেড়ে দাঁড়িয়েছে টনপ্রতি ২৫ টাকায়। কার্গো এলাকায় কর্মরত ক্রেন অপারেটর জাকির হোসাইনের সঙ্গে কথা হলে তিনি জানান, পাকিস্তান আমলে আইয়ুব খানের সরকারের উদ্যোগে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও বাঁধ নির্মাণের সময় নতুনবাজার এলাকায় এই কার্গো ট্রলি তৈরি করা হয়। শুরু থেকেই এর মাধ্যমে কাপ্তাই লেক থেকে কর্ণফুলি নদীতে বিভিন্ন প্রজাতির বাঁশ, কাঁচামাল ও ছোট নৌকা পার করা হচ্ছে। তিনি আরও বলেন, একসময় এই বাঁশ কর্ণফুলি নদীপথে পাকিস্তানের করাচি পর্যন্ত পাঠানো হতো। বর্তমানে রাঙ্গুনিয়া, রাউজান, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা এবং এমনকি রোহিঙ্গা ক্যাম্পেও এই বাঁশ সরবরাহ করা হচ্ছে। কার্গো এলাকায় দীর্ঘ ৩০ বছর ধরে শ্রমিক হিসেবে কর্মরত মোহাম্মদ ইউনুছ জানান, রাঙামাটির মারিশ্যা, মাইয়ানি, হরিনা, বরকল, ফারুয়া ও কাচালং এলাকা থেকে বাঁশের চালি নৌপথে এসে এই কার্গো ঘাটে ভিড়ে। শ্রমিকরা লেক থেকে বাঁশ তুলে কার্গো ট্রলিতে তোলে, এরপর সেগুলো কর্ণফুলি নদীতে নামিয়ে দেওয়া হয়। এখানে প্রায় ৪০ জন শ্রমিক কাজ করেন এবং প্রতিদিন গড়ে ৮০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত আয় করেন। আরেক শ্রমিক কেরামত আলী জানান, রাঙামাটির বিভিন্ন দুর্গম এলাকা থেকে আসা বাঁশ এই কার্গো ট্রলির মাধ্যমেই দেশের নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে। যুগ যুগ ধরে এই ট্রলি পাহাড়ি অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দীর্ঘ ছয় দশক ধরে সচল থাকা কাপ্তাই কার্গো ট্রলি শুধু একটি পরিবহন ব্যবস্থা নয়, বরং পাহাড় ও সমতলের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যের এক জীবন্ত ইতিহাস।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর