শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:২৬ পিএম, ২০২৫-১০-১৯
পাবনা প্রতিনিধিঃ
পাবনায় এলজিইডির দূর্নীতিতে সড়ক নির্মাণে রাবিশ পোড়া মোবিল ব্যবহারের অভিযোগ উঠেছে। আটঘরিয়া উপজেলার আতাইকুলা থানার লক্ষীপুর ইউনিয়নের কেশবপুর থেকে বালুঘাটা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের নির্মাণকাজে রাবিশ, পোড়া মোবিল ও নিম্নমানের ইট ব্যবহার করে চলছে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি।
এলাকাবাসীর অভিযোগ উপজেলা প্রকৌশলী বাকিবিল্লাহর ঘুষ বাণিজ্যের কারণেই নিম্নমানের এসব মালামাল ব্যবহার করা হচ্ছে।
গত বছর সড়কটির কাজ শুরু হলেও দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পুরো এক বছর প্রকল্পের কাজ বন্ধ ছিল। সম্প্রতি কাজ আবারও শুরু হয়েছে; তবে অনিয়ম ও দুর্নীতির ধারা বদলায়নি, বরং আরও বেপরোয়া হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
স্থানীয় তোফাজ্জল হোসেন বলেন, “এই খোয়া রাস্তার নতুন কোনো খোয়া এখনো দেওয়া হয়নি। আগের মতোই নিম্নমানের মালামাল ব্যবহার হচ্ছে। আমরা চাই, জনগণের টাকায় যেন সঠিকভাবে কাজ সম্পন্ন হয়।”
আরেক স্থানীয় সিদ্দিক হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাবিশ দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে। পুরনো ভাঙা ইট ব্যবহার করা হচ্ছে হাত দিলেই ইট ভেঙে যাচ্ছে। এ যেন দূর্নীতির প্রকাশ্য মহোৎসব। প্রতিবাদ করলেই ‘উপর মহলের’ ভয় দেখিয়ে আমাদের চুপ করিয়ে দেওয়া হয়।”
মাওলানা মাসুদুর রহমান বলেন, “আগের মতো এবারও দুই নাম্বার মালামাল দিয়ে কাজ করছে ঠিকাদার। আমরা আগেও সতর্ক করেছিলাম, কিন্তু কেউ শুনেনি। উপজেলা প্রকৌশলী আর ঠিকাদারের যোগসাজশ ছাড়া এমন নিম্নমানের কাজ করা সম্ভব না।”
স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে উপজেলা প্রকৌশলী বাকিবিল্লাহকে ঘুষ দিয়েই নিম্নমানের মালামাল ব্যবহার করছে। ফলে রাস্তা নির্মাণে ব্যবহার হচ্ছে পোড়া মোবিল, রাবিশ ও ভাঙা ইটের মতো নিম্নমানের সামগ্রী, যা টেকসই নয় এবং অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এই বিষয়ে উপজেলা প্রকৌশলী বাকিবিল্লাহকে ফোনে প্রশ্ন করা হলে তিনি সংক্ষেপে বলেন, “আমি মিটিংয়ে আছি, পরে আপনাকে কল দেব।
স্থানীয়রা বলেন, “যতদিন উপজেলা প্রকৌশলীর ঘুষ বাণিজ্য বন্ধ না হবে, ততদিন এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ টেকসই হবে না। প্রশাসনের উচিৎ বিষয়টি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited