বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

স্পেন ও যুক্তরাজ্য সফরে গেলেন সেনাপ্রধান

আমাদের বাংলা ডেস্ক :    |    ১০:৩৫ এএম, ২০২২-০৭-২৪

স্পেন ও যুক্তরাজ্য সফরে গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে স্পেন ও যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আন্তঃবাহিনী জনংসযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার (২৩ জুলাই) সরকারি সফরে স্পেনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সেনাপ্রধান। তিনি ২৪ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত স্পেনে অবস্থান করবেন।

এ সফরে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সদ্য ক্রয়কৃত দ্বিতীয় এয়ারবাস সিএএসএ সি২৯৫ডব্লিউ বিমানের হস্তান্তরের নিমিত্তে চূড়ান্ত প্রস্ততিমূলক কার্যক্রম এবং এয়ারক্রুদের প্রশিক্ষণ পর্যবেক্ষণের উদ্দেশ্যে এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস কারখানা পরিদর্শন করবেন।

সফরে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক বাহিনীর জন্য ট্যাঙ্কবিধ্বংসী অস্ত্র আলকোতানের উপযুক্ততা পর্যালোচনার লক্ষ্যে ইন্সটালাজা নামের প্রতিষ্ঠান পরিদর্শন করবেন শফিউদ্দিন আহমেদ। এ সময় স্পেনের সেনাবাহিনীর প্রধান জেনারেল আমাদর ফার্নান্দো ইনসেনাত ওয়াই বিরিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে সেনাপ্রধানের। সাক্ষাৎকালে তারা দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সামরিক বিষয়াদি ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

সফরের দ্বিতীয় অংশে সেনাবাহিনী প্রধান, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আগামী ২৮ জুলাই ২০২২ তারিখে যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য, ২২ তম কমনওয়েলথ গেমস যা বার্মিংহাম ২০২২ নামে পরিচিত, এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে যুক্তরাজ্যে গমন করবেন। তিনি ২৮ জুলাই থেকে ৩১ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত সরকারী সফরে যুক্তরাজ্যে অবস্থান করবেন।

সফরের দ্বিতীয় অংশে সেনাবাহিনী প্রধান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আগামী ২৮ জুলাই যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য ২২তম কমনওয়েলথ গেমস যা বার্মিংহাম ২০২২ নামে পরিচিত, এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে যুক্তরাজ্যে গমন করবেন।

তিনি ২৮ জুলাই থেকে ৩১ জুলাই ২০২২ পর্যন্ত সরকারি সফরে যুক্তরাজ্যে অবস্থান করবেন। আগামী ২ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে তার। কমনওয়েলথ গেমস-২০২২ এ বাংলাদেশের ৫০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল বিভিন্ন প্রতিযোগিতা ও অফিশিয়াল হিসেবে অংশগ্রহণ করবেন। সেনাপ্রধান বিভিন্ন ইভেন্টে উপস্থিত থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীদের উৎসাহ দেবেন।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর