বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাষ্ট্রীয় প্রশাসনের ভিত্তি সুসংহত করতে সরকারি কর্মচারীদের আইন জানতে হবে: তথ্য ও সম্প্রচার সচিব

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:২৬ পিএম, ২০২৫-১২-২৪

রাষ্ট্রীয় প্রশাসনের ভিত্তি সুসংহত করতে সরকারি কর্মচারীদের আইন জানতে হবে: তথ্য ও সম্প্রচার সচিব

তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন, সরকারি কর্মচারীরা শুদ্ধভাবে আইনের জ্ঞান অর্জন করলে সরকারের সুনাম বৃদ্ধি পায় এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় তা অনেক সহায়ক হয়। রাষ্ট্রীয় প্রশাসনের ভিত্তি সুসংহত করতে সরকারি কর্মচারীদের আইন জানতে হবে। বুধবার রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘মামলা পরিচালনায় সহায়ক আইন-কানুন, এসএফ লেখার কৌশল এবং করণীয়’ সংক্রান্ত প্রশিক্ষণে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ প্রশিক্ষণের আয়োজন করে। সচিব বলেন, সরকারি কর্মচারীদের অত্যাবশ্যক দায়িত্ব হচ্ছে আইনের আওতায় কাজ করা। আইনের বিষয়গুলো মুখস্ত থাকা জরুরি নয়, জরুরি হচ্ছে কোন বইয়ের কোন পাতায় আইনটি আছে, তা জানা। তিনি আরও বলেন, আইনানুগ কাজ করলে আমাদের বিরুদ্ধে মামলা কমে যাবে। সরকারের বিরুদ্ধে যখন মামলা হয় বা সরকারের স্বার্থে আমরা যখন মামলা পরিচালনা করি, তখন আইনের জ্ঞান আমাদের জন্য অপরিহার্য। এ সময় সচিব মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন এবং ধাপসমূহ যথার্থভাবে জেনে নিয়ে সে আলোকে নিজ নিজ দায়িত্ব পালনে অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। তিনি বলেন, সরকারি কর্মচারীদের জন্য মামলা পরিচালনায় করণীয় বিষয়ক প্রশিক্ষণ এখন সময়ের দাবি। মামলার ক্ষেত্রে আমরা এখনও ভুল করি। ভুল করা অপরাধ নয়, তবে ভুল থেকে আমাদের শিখতে হবে। দিনব্যাপী এ প্রশিক্ষণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সংশ্লিষ্ট বিষয়ে সেশন পরিচালনা করেন।  রাজশাহী বিভাগের আটটি জেলার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার কর্মকর্তারা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর