বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

ভারতের জয়কে ‘অপারেশন সিঁদুর’-এর সঙ্গে তুলনা করলেন মোদি

নিজস্ব প্রতিবেদক    |    ০১:৪২ পিএম, ২০২৫-০৯-২৯

ভারতের জয়কে ‘অপারেশন সিঁদুর’-এর সঙ্গে তুলনা করলেন মোদি

এশিয়া কাপের রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে সুর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল জয় তুলে নেয় দুই বল হাতে রেখে।
ম্যাচ শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দলের সাফল্যকে তুলনা করলেন সাম্প্রতিক সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর সঙ্গে।
মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘অপারেশন সিঁদুর খেলার মাঠে। ফল একই, ভারত জয়ী! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের। ’
প্রসঙ্গত, গত ৭ মে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ মানুষ নিহত হন। এর পরই ভারত পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর' নামের সামরিক অভিযান চালায়। মোদি সেই ঘটনার সঙ্গে ভারতের ক্রিকেট মাঠের জয়কে এক সূত্রে বেঁধেছেন।  
যদিও পরে ভারতের সেই অভিযান যুদ্ধে রূপ নেয়। দুই পক্ষই ব্যাপক ক্ষতি ও আন্তর্জাতিক চাপের মুখে পড়ে এবং যুদ্ধবিরতির মাধ্যমে এর শেষ হয়। এই যুদ্ধ এশিয়া কাপে শুরু থেকেই প্রভাব ফেলে। দুই দলই একে অন্যকে নানাভাবে কটাক্ষ করে, এড়িয়ে চলে। কয়েকজন ক্রিকেটার শাস্তিও পান। পুরো আসর এ নিয়ে সরগরম ছিল। ফাইনালের আগে ভারতের কাছে পাকিস্তান গ্রুপ পর্ব ও সুপার ফোরে হারলেও যুদ্ধ নিয়ে নানা বিতর্ক ফলাফলকে ছাপিয়ে যায়। ফাইনালও বাদ  যায়নি। মোদির টুইট এতে ভিন্ন মাত্রা দিল।
এদিকে আজকের ফাইনালে পাকিস্তান ব্যাটিং শুরু করেছিল দুর্দান্তভাবে। সাহিবজাদা ফারহান করেন ৫৭ আর ফখর জামান যোগ করেন ৪৬ রান। ১০ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ৮৪/১। কিন্তু এরপর হঠাৎ শুরু হয় ধস। কুলদীপ যাদবের ঘূর্ণিতে (৪/৩০) ভেঙে পড়ে পাকিস্তান ব্যাটিং, শেষ ৯ উইকেট যায় মাত্র ৩৩ রানে। বল হাতে বরুণ চক্রবর্তী (২/৩০), অক্ষর প্যাটেল (২/২৬) ও জসপ্রিত বুমরাহ (২/২৫) ভারতকে সাফল্য এনে দেন।
১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। মাত্র ২০ রানে পড়ে যায় তিন উইকেট—অভিষেক শর্মা, সুর্যকুমার যাদব ও শুভমন গিল দ্রুত সাজঘরে ফেরেন। সেখান থেকে হাল ধরেন তিলক ভার্মা। সঞ্জু স্যামসন (২৪) আর পরে শিভম দুবে (২১ বলে ৩৩)-র সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে নেন তিনি। শেষ পর্যন্ত ৫৩ বলে ৬৯ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতান তিলক। শেষ ওভারে দরকার ছিল ১০ রান—রউফকে ছক্কা মেরে চাপ কমান তিলক, আর রিঙ্কু সিং বাউন্ডারি হাঁকিয়ে নিশ্চিত করেন ভারতের জয়।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর