শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৫২ পিএম, ২০২৬-১০-০৮
যশোর ব্যুরো :
যশোর সদর উপজেলার বাগডাঙ্গা এলাকায় মেয়েসংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহত যুবক বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আহত যুবক বাগডাঙ্গা বিশ্বাসপাড়া এলাকার আরিফ বিশ্বাসের ছেলে সাগর হোসেন (৩৫)। অভিযুক্ত ব্যক্তি একই এলাকার খামারপাড়ার আমজেদের ছেলে শুকুর আলী (৪৫)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাগডাঙ্গা খামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।হাসপাতাল সূত্র জানায়, মেয়েসংক্রান্ত একটি বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাগডাঙ্গা খামারপাড়া এলাকায় ছেলের বাড়িতে শুকুর আলী ধারালো দা দিয়ে সাগরের হাতে কোপ দেন বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর কাটা জখম হন।
পরে পরিবারের সদস্যরা আহত সাগরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো : সম্মিলিত প্রচেষ্টায় পায়ের সু-স্বাস্থ্য নিশ্চিত করে বিশ্বকে এগিয়ে রাখিÑএই প্রতিপা...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বরুন দে বাপ্পী : আগামী ২০ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী।গত প্রতিষ্ঠাবার্ষ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাগেরহাট প্রতিনিধি : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার বিশ্ব ঐà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নীলফামারী প্রতিনিধি : ঢাকায় রাকিবুল ইসলাম (১৯) নামে এক যুবককে হত্যার পর নীলফামারীর ডিমলায় এনে মাটিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, শাহজাদপুর উপজেলা বিএà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের আয়োজনে ৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited