বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

বিশ্বকাপের আগে আরব আমিরাতে টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :    |    ০৬:৪৮ পিএম, ২০২২-০৯-১৫

বিশ্বকাপের আগে আরব আমিরাতে টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ

বিশ্বকাপের দল ঘোষণা শেষ। ঘরের মাঠে প্রস্তুতিও শেষ। বৃষ্টির কারণে মাঠে অনুশীলন করা দুরহ। এ কারণে কয়েকদিন আগে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য নিউজিল্যান্ড যাওয়ার আগে বিদেশের মাটিতে ৪ থেকে ৫ দিনের একটি প্রস্তুতি ক্যাম্প করার চেষ্টা করছেন তারা। সে ক্ষেত্রে সিঙ্গাপুর, ওমান এবং আরব আমিরাত ছিল তাদের বিবেচনায়। তবে, শুধু প্রস্তুতি ক্যাম্পই নয়, প্রস্তুতিমূলক একটি আন্তর্জাতিক সিরিজ খেলারই সুযোগ পেয়ে যাচ্ছে বিশ্বকাপের জন্য নব গঠিত টি-টোয়েন্টি দলটি। আরব আমিরাতের বিপক্ষে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।


আরব আমিরাত ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানিয়ে দেয়া হয়েছে এই সিরিজের সূচি। ২৫ এবং ২৭ সেপ্টেম্বর দুবাইয়ের দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই দুটি ম্যাচ। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং দুবাই স্পোর্টস সেন্টার। এশিয়া কাপের পর এক সপ্তাহের বিরতি দিয়ে ১২ তারিখ অনুশীলন শুরু করে বাংলাদেশ দল। যা শেষ হয় ১৪ তারিখ। আজ (১৫ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিক অনুশীলন বন্ধ। তবে ক্রিকেটাররা ব্যক্তিগত অনুশীলন করতে চাইলে করতে পারবেন।

২৩-২৪ তারিখ নিউজিল্যান্ডে যাওয়ার কথা ছিল। তবে, বিসিবি অনুশীলনের ঘাটতি পোষানোর জন্য নিউজিল্যান্ড যাওয়ার আগে সেখানকার কন্ডিশন মাথায় রেখে অন্য কোনো দেশের মাটিতে দলের জন্য ক্যাম্প আয়োজনের চেষ্টায় ছিল বিসিবি। শেষ পর্যন্ত প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেলো বাংলাদেশ এবং দুটি ম্যাচই পাচ্ছে আন্তর্জাতিকের মর্যাদা। বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘টি-২০ বিশ্বকাপের আগে আরব আমিরাতের মত একটি সহযোগি সদস্য দেশের কাছ থেকে আমরা যে সহযোগিতা পেয়েছি, তার জন্য আমরা উচ্ছ্বসিত। এতে আমাদের সঙ্গে তাদেরও লাভ। খুব কম সময়ের মধ্যে আরব আমিরাত ক্রিকেট বোর্ড আমাদের জন্য এই সিরিজের ব্যবস্থা করেছে, যে সত্যি আমরা আনন্দিত।’

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর