শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৫২ পিএম, ২০২৪-০৯-২৮
শিল্পাঞ্চল আশুলিয়ায় ১৬টি কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। কয়েকটিতে বন্ধ কারখানা খুলে দেওয়া ও বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। তবে বাকি সব কারখানায় উৎপাদন স্বাভাবিক। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে শিল্পাঞ্চল ঘুরে এ তথ্য জানা যায়।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সকাল থেকে ডিইপিজেডসহ শিল্পাঞ্চলের অধিকাংশ তৈরি পোশাক কারখানায় স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দেন শ্রমিকরা। তবে বকেয়া বেতনসহ আরও কিছু সমস্যার কারণে আজও ১৬টি কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। যার মধ্যে ১০টি রয়েছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ। বাকি ৬টি কারখানায় রয়েছে সাধারণ ছুটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোটা শিল্পাঞ্চলে নিয়োজিত আছেন র্যাব, পুলিশ, বিজিবিসহ সেনাবাহিনীর সদস্যরা।
এদিকে, আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় লুসাকা গার্মেন্টসের শ্রমিকরা বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন। পরে তারা অন্য কারখানার সামনে গিয়ে বিক্ষোভের চেষ্টা করলে ওই এলাকার চারটি কারখানা ছুটি ঘোষণা করা হয়।
এছাড়া বেতন বৃদ্ধির দাবিতে মন্ডল নিট ও ম্যাংগো ট্যাক্সের শ্রমিকরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এসময় সড়কটিতে বন্ধ হয়ে যায় যানচলাচল। পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আলোচনার পর শ্রমিকরা অবরোধ তুলে নেন। সড়কটিতে স্বাভাবিক হয় যানচলাচল।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আজ সকাল থেকে শিল্পাঞ্চলের প্রায় সব কারখানায়ই উৎপাদন স্বাভাবিক রয়েছে। তবে শ্রম আইনের ১৩ (১) ধারায় ১০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। এছাড়া আরও ৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বিভিন্ন কারণে এসব কারখানা বন্ধ। মন্ডল নিট ও ম্যাংগো ট্যাক্সের শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলেন। তবে এখন পরিস্থিতি ভালো।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited