শিরোনাম
সংবাদদাতা, পঞ্চগড় : | ০৯:১০ পিএম, ২০২০-০৯-২৮
পঞ্চগড়ের বোদা উপজেলায় ধর্ষণের অভিযোগে মোঃ শরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবকে আটক করেছে বোদা থানা পুলিশ। বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের ইসলামপুর গ্রামে হাসনা বেগম (৩০) নামের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ধর্ষিত গৃহবধুর স্বামী আফজাল খান চৌরঙ্গী বাজারের চাল ব্যবসায়ী। গত শুক্রবার বিকেলে আফজাল খান চৌরঙ্গী বাজারে তার চালের দোকানে যান। এসময় বাড়িতে একাই ছিল হাসনা। এ সুযোগে একই এলাকার সয়বর আলীর ছেলে শরিফুল ইসলাম বাড়িতে ডুকে হাসনা বেগমকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের শিকার ঐ মহিলা চিৎকার করলে ধর্ষণকারী শরিফুল ইসলাম পালিয়ে যায়।
স্থানীয় লোকজন বোদা থানায় সংবাদ দিলে বোদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসনা বেগমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। শনিবার সকালে হাসনা বেগমকে ডাক্তারী পরীক্ষার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় বোদা থানায় হাসনা বেগম বাদী হয়ে শরিফুল ইসলামকে আসামি করে মামলা করেন।
বোদা থানার ওসি (তদন্ত) আবু সায়েম মিয়া ধর্ষণ মামলার আসামি শরিফুল ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে আজ ২৮ সেপ্টেম্বর সোমবার আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited